পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আপৎকালীন সময়ে পুলিশ কীভাবে দ্রুত কাজ করবে? শহরে বড় আগুন লাগলে কতটা প্রস্তুত দমকল! সবটা সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার আচমকাই তিনি একাধিক থানায় সারপ্রাইজ ভিজিট করেন। সঙ্গে যান দমকলের সদর দফতরেও। সবটাই খতিয়ে দেখেন তিনি।

আজ, বুধবার সকালে প্রথমে পূর্ত দফতরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন তিনি। কথা বলেন দফতরের কর্মচারীদের সঙ্গে। তারপরে সেখান থেকে সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে যান ওয়াটগঞ্জ ও একবালপুর থানায়। বন্দর এলাকার থানাগুলি পরিদর্শন করেন তিনি। সেখানকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেই সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডিসি পোর্টও। রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের সাহায্যের জন্য হেল্পডেস্ক তৈরির নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে কি না তা খতিয়ে দেখেন তিনি। সেই বিষয়ে ওই দুই থানার আধিকারিকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ থানা ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে। যেটা মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা। সেখানকার পুলিশ-প্রশাসনের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী।

আরও পডুন: দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

তারপরেই সেখান থেকে সোজা লালবাজারে চলে যান শুভেন্দু অধিকারী। কথা বলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে। সেখান থেকেই সোজা দমকলের সদর দফতরে যান শুভেন্দু। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানতে চান, শহরে আচমকাই আগুন লাগলে কীভাবে রেসপন্স করবে দমকল। মুখ্যমন্ত্রীর এদিনের সফর আচমকাই ছিল। সারপ্রাইজ ভিজিট করেন তিনি। আগামীদিনে এমন আরও সারপ্রাইজ ভিজিট করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই নবান্ন সূত্রে খবর।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য