হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই হেভিওয়েট আসন। তাই এই আসনে নির্বাচন হলে তার গুরুত্ব যে কতটা হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকেই নির্বাচনে লড়েছেন এবং জিতেছেন। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়। সেই মতোই নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন শুভেন্দু  অধিকারী। মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া সেই আসনেই হবে উপনির্বাচন। বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রচারে এবার সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২ ও ৪ অক্টোবর নন্দীগ্রামে পরপর দু’টি সভা করার কথা রয়েছে তাঁর।    

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচন। তার আগে জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যেই নন্দীগ্রামের একাধিক এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। শিবরামপুর, হানুভুঁইয়া ও কালীবাড়ি এলাকায় টোটো চেপে জনসংযোগের পাশাপাশি পথসভাও করেন তিনি। বিভিন্ন মন্দিরে পুজোও দেন। প্রচারের সময় তিনি বলেন, “নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী। তাঁর হয়েই প্রতিনিধিত্ব করব আমি। তিনিই সব।’ এর মধ্যেই সামনে এসেছে শুভেন্দুর প্রচারসূচি। হাসিরানি রথ জানিয়েছেন, আগামী ২ ও ৪ অক্টোবর নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। ফলে ভোটের মাত্র কয়েকদিন আগে বিজেপির প্রচারে আরও গতি আসতে চলেছে। 

আরও পড়ুন: পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

প্রার্থী হওয়ার পরেই হাসিরানি রথ বলেছিলেন, ‘শুভেন্দুবাবুর আত্মার সঙ্গে জড়িত এই আসন। শুভেন্দুবাবুই কাজ করবেন। প্রতিনিধিত্ব করব আমি। বিরোধীরা অস্তিত্ব লড়াইয়ের জন্য ব্যস্ত। তাদের মাঠ নেই, প্রচার করার জায়গা নেই। তারা তাদের জামানত বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচার জন্য লড়াই করছেন। আর আমরা লড়াই করছি আমাদের ব্যবধান কতটা বাড়াতে পারি তার জন্য।’ পাশাপাশি তিনি রেকর্ড মার্জিনে জয় নিয়েও আশাপ্রকাশ করেছেন। 

রাজ্য সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের