এই মুহূর্তে

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ! মন্দিরবাজারে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে

নিজস্ব প্রতিনিধি, মন্দিরবাজার : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। পুজো উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মন্দিরবাজারে এক পুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।চোর চোর স্লোগানের সঙ্গে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে।  কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা থেকে আবাস যোজনা, জল প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এমন অভিযোগ বার বার করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা ও চিঠিও দিয়েছেন। কিন্তু বঞ্চনা হয়েই চলেছে বলে অভিযোগ।

রবিবার মথুরাপুরে পুজো উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে শুভেন্দুর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মহিলারা দেন গো ব্যাক স্লোগান।  কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ দেখিয়ে মন্দিরবাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি হাতে বিক্ষোভ দেখানো হয়। দফায় দফায় বিরোধী দলনেতার কনভয় আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে নির্যাতিত হচ্ছে। বাংলার মানুষের পাওনা টাকা না দিয়ে বঞ্চনা করছে কেন্দ্র। এই সমস্যার সমাধান না করে বিরোধী দলনেতা এলাকায় আসতে পারবেন না। তাঁদের অভিযোগ, বাংলা ভাষার ওপরে আক্রমণ করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন হচ্ছে, তা নিয়ে বিরোধী দলনেতার হেলদোল নেই। অবিলম্বে এই দিকে কেন্দ্রকে নজর দিতে হবে বলে দাবি জানান তাঁরা।

প্ল্যাকার্ড হাতে নিয়ে মানুষ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কেন্দ্রীয়বাহিনী থাকা সত্ত্বেও এই বিক্ষোভ এড়াতে পারেননি বিরোধী দলনেতা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। পুজো উদ্ধোধনে গিয়ে এইভাবে বিক্ষোভের মুখে পড়বেন তা ভাবতেও পারেনি শুভেন্দু অধিকারী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ