ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় বিএসএফের জালে ১১ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় ১১ বাংলাদেশি বিএসএফের(BSF) জালে ধরা পড়ে। পরে বাংলাদেশিদের পুলিশের হেফাজতে তুলে দেয় বিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি। তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করতো।

এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে ৪ মহিলা, ৩ পুরুষ ও ৪ শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত ১১ বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার ভয়েতেই কি তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলো? উঠছে প্রশ্ন। পুলিশ ওই বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করছে। তারা কবে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল কোন সীমান্ত দিয়ে কিভাবে চোরা পথে কার সাহায্যে তারা প্রবেশ করেছিল এবং ভারতের কোথায় কোথায় তারা ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে।

এর আগেও উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়। লাগানো হয়েছে ক্লাস সার্কিট ক্যামেরা ও জোরালো আলো। নেট পাশাপাশি রাতেও নজরদারি চালাচ্ছে বিএসএফ ও স্থানীয় পুলিশ।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩