পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার। স্বামী সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধোর করার অভিযোগে তাকেও গ্রেফতার করে পুলিশ।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার মাটিয়া থানার(Matia P.S.) স্বরূপনগর বাজার এলাকায়।প্রশাসন সূত্রে জানা যায়, অশোকনগরে গুমা রাজিপপুরে বাড়ি একটি মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয় । বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিল তাদের একটা চার বছরের পুত্র সন্তান আছে। কিন্তু বাদ সাদে তার শ্বশুর।

গত মাস দুয়েক আগে পুত্রবধুর উপর কুনজর পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের(Sankar Biswas)। সে তার পুত্র বধূর উপর যৌন নির্যাতন ও লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ করে। এই ব্যাপারে তার স্বামীকে সব কথা খুলে বল্লেও স্বামী সোমনাথ বিশ্বাস(Somnath Biswas) তার কথায় কোন কর্ণপাত না করে উল্টে তাকে মারধোর করে। এর পরও তার শ্বশুর শঙ্কর বিশ্বাস পুত্রবধুর উপর আরোও অত্যাচার বাড়িয়ে দেয়। লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে মাটিয়া থানায় দারস্থ হয়।

শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে ও তার স্বামী সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকে চক্রান্ত করায় তাকেও গ্রেফতার করে পুলিশ। রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশি হেপাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাঁদের। পুত্রবধূকে বসিরহাট জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পাশাপাশি ওই বধুর গোপন জবানবন্দী নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?