বিধায়ক তহবিলের টাকায় নতুন যাত্রী শেড পেতে চলেছে সীমান্তের গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বিধায়কের উদ্যোগে সীমান্ত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। বসিরহাটের স্বরূপনগর বিধানসভার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পঞ্চাননতলায় নির্মিত হতে চলেছে নতুন যাত্রী শেড(Passenger Shed)। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চাননতলা এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রতিদিনই বহু মানুষকে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলেরই দীর্ঘদিনের অভিযোগ ছিল, রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় দাঁড়িয়ে বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়।

বিশেষ করে বর্ষাকালে ও প্রচণ্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। সেই কারণেই বহুদিন ধরে একটি স্থায়ী যাত্রী শেডের দাবি জানিয়ে আসছিলেন তারা। শেষ পর্যন্ত সেই দাবির বাস্তব রূপ দিলেন স্বরূপনগরের বিধায়িকা(MLA Swarupnagar) তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সহ-সভাপতি বীণা মণ্ডল। তার বিধায়ক তহবিল থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ করে কৈজুড়ী পঞ্চাননতলা যাত্রী শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও এলাকার বাসিন্দারা।এই প্রসঙ্গে বিধায়িকা বীণা মণ্ডল (MLA Bina Mondal)বলেন, “সীমান্ত এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছেন। ন্যূনতম পরিকাঠামোর অভাবে তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়তে হতো।

সাধারণ মানুষের এই ছোট কিন্তু জরুরি চাহিদাকে গুরুত্ব দিয়েই যাত্রী শেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তার কথায়, “মানুষের স্বাচ্ছন্দ্য ও সুবিধাই আমাদের কাছে অগ্রাধিকার। সীমান্ত এলাকার বাসিন্দাদের যাতায়াত যাতে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেই লক্ষ্যেই এই প্রকল্প।” তিনি আরও জানান, শুধু যাত্রী শেড নয়, আগামী দিনে কৈজুড়ী গ্রাম পঞ্চায়েত(Kaijuri Gram Panchayet) সহ স্বরূপনগর বিধানসভার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাস্তা, পানীয় জল ও আলোর ব্যবস্থার মতো আরও উন্নয়নমূলক কাজ করা হবে। যাত্রী শেড শিলান্যাসে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা বিধায়িকার প্রতি কৃতজ্ঞ। যাত্রী শেড তৈরি হলে প্রতিকূল আবহাওয়ায় অপেক্ষার কষ্ট অনেকটাই কমবে এবং এলাকায় যাতায়াত ব্যবস্থায় এক নতুন স্বস্তি আসবে বলেই আশা করছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা