হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ চক্রে দালাল সহ ধৃত ৮ বাংলাদেশী

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: অবৈধভাবে পারাপার চক্রে পৃথক দুই সীমান্ত থেকে এক দালাল সহ ৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পেশ করে স্বরূপনগর থানা(Swarupnagar P.S.)।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা স্বরূপনগরের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর এবং তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ।ঠিক সেই সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তখন তাদেরকে স্বরূপনগর থানাতে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দালালের নাম সাইফুল মন্ডল বাড়ি বসিরহাট (Bashirhat)এলাকায়।

মোহাম্মদ সেলিম হোসেন বাড়ি সাতক্ষীরা ,রাহুল মণ্ডল সাতক্ষীরা ,তরিকুল ইসলাম সর্দার সাতক্ষীরা ,সজীব বাইন মাদারীপুর ,তন্ময় বিশ্বাস গোপালগঞ্জ ,সুমন শেখ গোপালগঞ্জ ,সাবির হোসেন মনিরামপুর ,জসিম উদ্দিন শেখ যশোরে বাড়ি। স্বরূপনগর থানা ধৃত নয়জনকে বুধবার গ্রেফতার করে বসিরহাট আদালতে পেশ করে।এদিকে ,বিশেষভাবে সক্ষমদের প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে হুইলচেয়ার ,ট্রাই সাইকেল, শ্রবণ যন্ত্র প্রদান করা হয়। বিশেষভাবে সক্ষম মানুষদের স্বপ্ন পূরণ করতে হাত বাড়িয়ে দিলেন বিধায়ক | বনগাঁ পঞ্চায়েত সমিতি এলাকার বনগাঁ বাগদা বিধানসভা(Assembly) এলাকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে হুইলচেয়ার, ট্রাই সাইকেল ও শ্রবণ যন্ত্র তুলে দিলেন বিধায়ক।নতুন ট্রাই সাইকেল হুইলচেয়ারে বসে চোখের জল ফেলে বাড়ি ফিরল অনেকেই I মনিগ্রাম এর এক বৃদ্ধর কথায় বুধবার থেকে নতুন জীবন পেলাম |

বুধবার দুপুরে বনগাঁ (Banga)ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেগুলি তুলে দেওয়া হয় | বিধায়ক বিশ্বজিৎ দাসের তহবিলের টাকায় এগুলি দেওয়া হল । প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় করে ৯০ জনকে হুইলচেয়ার ,৮০ জনকে ট্রাই সাইকেল ও শ্রবণ যন্ত্র দেওয়া হল । বিশ্বজিৎ বাবু বলেন, ‘অনেক শারীরিক প্রতিবন্ধী মানুষ রয়েছেন ।যাদের এগুলি প্রয়োজন ছিল | তাদের জন্য আজ এই আয়োজন । ভবিষ্যতে আরো দেওয়ার পরিকল্পনা রয়েছে ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল