ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: লাগাতার বর্ষণের ফলে ইছামতি নদীর জলস্তার বৃদ্ধি পেয়েছে। যেকোনো মুহূর্তে ভাঙ্গতে পারে কাঠের সেতু। সমস্যায় পড়তে পারেন লক্ষ লক্ষ মানুষ।কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ভোট চেয়েছিলেন। ভোট দিলেও’ গ্রামবাসীরা আজও পেল না কংক্রিটের সেতু। কবে হবে কেউ জানে না। সেতু হারিয়ে একের পর এক যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে স্বরূপনগরের(Swarupnagar) দ্বীপ অঞ্চলের মানুষের।বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুরে কাঠের সেতুর একপাড়ে রয়েছে বনগাঁ ব্লকের গোপালপুর অন্য পাড়ে রয়েছে স্বরুপনগর ব্লকের তরণীপুর দুই পাড়ের মানুষের নিত্য প্রয়োজনে পারাপার করতে হয় এই সেতু দিয়ে।

আর সেই সেতুর হাল একেবারেই বেহাল। সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে কংক্রিটের ব্রিজ এর দাবি করলেও কয়েকবার শিলান্যাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তৈরি হয়নি কংক্রিটের সেতু, তার বদলে মানুষের মন রক্ষা করতে ইছামতির(Ichamoti) উপর তৈরি করা হয় একটি কাঠের সেতু ইতিমধ্যে এই সেতুর অবস্থা অত্যন্ত খারাপ।একদিকে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে ইছামতি নদীর জলস্তর বেড়ে গিয়েছে অন্যদিকে পদ্মা এবং যমুনার খালে ব্যাপক পরিমাণে কচুরি পানা জলের অভাবে আটকে ছিল বৃষ্টির জল পড়তেই জমে থাকা কচুরিপানা ব্যাপক পরিমাণে বেরিয়ে নদীকে গ্রাস করে নিয়েছে, যার কারণে সেই চাপ গিয়ে পড়ছে স্বরূপনগর ব্লকের যে কটি কাঠের সেতু রয়েছে প্রতিটা সেতু একেবারেই শেষ পর্যায়ে।

বেশ কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে নদীতে ব্যাপক স্রোত এবং সেই স্রোতে কচুরিপানায় এসে চাপ দিচ্ছে তরুণীপুর কাঠের সেতুর উপরে তাই যে কোন মুহূর্তে ভাঙতে পারে এই সেতু এমনটাই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। কয়েকদিন আগে স্বরূপনগর এর কাটাবাগান এবং চারঘাটের একটি সেতু ভেঙে তছনছ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষ লক্ষ মানুষ। তাই আগেভাগে প্রশাসন সতর্ক হোক। তা না হলে আবারো লক্ষ লক্ষ মানুষের রাস্তা হারাতে হবে এই সেতু যদি ভেঙে যায়। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভোটের আগে কথা দিয়েছিলেন তরণীপুর সহ একাধিক কাঠের সেতু গুলি কংক্রিটের করা হবে। নদীগুলি ড্রেসিং করা হবে। সেই উদ্যোগ নিয়ে তরণী পুরের এই কংক্রিটের সেতু হওয়ার জন্য শিলান্যাস করেছিলেন। তারপর পুরো বিষয়টি অথই জলে পড়ে রয়েছে। বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না, তারা জানাচ্ছেন সাংসদের(MP) কোটায় এই সেতু করার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল সেই অর্থ কোথায় গেল? কেন সাধারণ মানুষের কথা ভেবে এই সেতু কংক্রিটে হবে না এর পুরো জবাব সাংসদকে দিতে হবে। বিরোধী রাজনৈতিক দলের কথামতো বোঝা যাচ্ছে যে এই সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। আদৌ কি এই অসহায় গ্রামবাসীরা কংক্রিটের সেতু দিয়ে হেঁটে পারাপার হতে পারবে? না সাংসদের দেওয়া প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে যাবে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ