আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি ,টাকি: উত্তর ২৪ পরগনা জেলার টাকিতে এবার গ্রেফতার হওয়া কাউন্সিলরের স্বামীকে হাসপাতালে শারীরিক পরীক্ষা করে বেরোনোর সময় সাধারণ মানুষ তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। টাকি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে’র স্বামী প্রদীপ দে’কে(Pradip Dey) লক্ষ্য করে ডিম ছুড়লেন এলাকার মানুষজন।টাকি পুরসভার কাউন্সিলরের স্বামী তথা টাকির অন্যতম প্রোমোটার এবং টাকি পৌরসভার(Taki Municipality) ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সঙ্গী প্রদীপ দে গ্রেফতার হয় রবিবার রাতে।

এর বিরুদ্ধে জোরপূর্বক জমি বাড়ি লিখিয়ে নেওয়া, জাল দলিল করে জমি বাড়ি হাতানো , টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সাথে মিশে এলাকায় একাধিক অবৈধ প্রমোটিং করা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায় ।রবিবার রাতে প্রদীপ দে’কে করে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ ।অন্যদিকে, তাঁর স্ত্রী কাউন্সিলর নমিতা দে পলাতক ।সোমবার প্রদীপ দে’কে আদালতে পাঠানোর আগে তার শারীরিক পরীক্ষা করার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখান থেকেই তাঁকে বের করার সময় ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে ।

অন্যদিকে,জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মন্টু কলোনীর বাসিন্দা বিজেপি নেত্রী শুক্লা বিশ্বাসকে হুমকি।বন্দুক,পিস্তল,বোমা নিয়ে ভয় দেখানোর অভিযোগ দায়ের করা হয় বাসুদেবপুর থানায়।সেই অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানার পুলিশ পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সীমা বিবি’র স্বামী সফিক আলি ওরফে খোকন মণ্ডলকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে।দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় তাঁকে।

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী