অযোগ্য পানীয় জলের প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,টাকি: খাবারের অযোগ্য পানীয় জল। বারবার পৌরসভাকে জানিয়ে ফল হয়নি । টাকি রোডে টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ পৌর নাগরিকদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া ,কালীবাড়ি বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা। একদিকে জল ঠিকমতো পাওয়া যায় না। অন্যদিকে যে জল টাইম কল থেকে আসছে তা খাওয়ার অযোগ্য।পচা দুর্গন্ধ।

বারবার বসিরহাট পৌরসভাকে জানিয়ে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করে বসিরহাট টাকি রোডের(Taki Road) কালীবাড়ি এলাকায় কয়েকশো পৌর নাগরিক। রাস্তার ওপর বেঞ্চ পেতে টায়ার জ্বালিয়ে অবরোধ প্রতিবাদ বিক্ষোভে নামেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি।

এই পানীয় জল খেয়ে কেউ আবার অসুস্থ হয়ে পড়ছেন ।পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে চুলকানি ও চর্মরোগ দেখা দিচ্ছে। এমনকি ডায়রিয়া ও আক্রান্ত হচ্ছে, এই ওয়ার্ডের বেশ কিছু মানুষ। তাই বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা অবরোধ শুরু করেছি। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বাহিনী এসে দীর্ঘ আলোচনা করার পর সমস্যা সমাধানের আশ্রয় দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!