ভোটের আগে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর নিরাপত্তা রক্ষিতে কোপ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: ভোটের আগে প্রাক্তন মন্ত্রী বর্তমান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর একাধিক নিরাপত্তা রক্ষী তুলে নিল প্রশাসন।ভোটের আগেই কি ব্রাত্য সৌমেন? গুঞ্জন তমলুক জুড়ে।তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের(Ex Minister Soumen Mahapatra) নিরাপত্তায় কাঁটছাট।পুলিশ সূত্রের খবর, সৌমেনের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া, তাঁর পুলিশের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌমেন। বর্তমানে তাঁর নিরাপত্তা রক্ষী হিসেবে কলকাতা পুলিশের দু’জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একজন নিরাপত্তা রক্ষী(Sequrity) রয়েছেন।

বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের এ ভাবে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সৌমেন বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার ‘লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির’ চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও তিনি ‘পাইলট কার'(Pilot Car)সহ নিরাপত্তা পান। কিন্তু এখন তাঁর বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

সৌমেনবাবু বলেন, কেন নিরাপত্তা রক্ষী তোলা হয়েছে আমি জানি না। যা বলার আমি দলকে জানিয়েছি। আগামী ১২ মার্চ যা বলার সংবাদমাধ্যমকে বলবো। আপাতত মুখে কুলুপ এঁটেছেন সৌমেন মহাপাত্র। তবে যে ক’জন নিরাপত্তা রক্ষী রয়েছেন আপাতত তাঁর সঙ্গে তারাও ভবিষ্যতে থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

রাজনৈতিক মহলের ধারণা এবারের আসন্ন বিধানসভা নির্বাচনে বহু পুরনো মুখ প্রার্থী তালিকা থেকে বাদ যাবে শাসকদলের। সুযোগ দেওয়া হবে তরতাজা নতুন মুখদের। অল্প বয়সী যুবক-যুবতীদের প্রার্থী করা হবে। তার আগে যে সকল জনপ্রতিনিধিরা কাজের দিদিকে পিছিয়ে রয়েছেন তাদের কাছে, এই নিরাপত্তা রক্ষীর সংখ্যা প্রত্যাহার করে নেওয়া এক বড় বার্তা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ