তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক তৎপরতার আবহে পূর্ব মেদিনীপুরের তমলুকে তৃণমূল কংগ্রেসের এক দাপুটে নেতাকে গ্রেফতার করল পুলিশ। গতকাল, বৃহস্পতিবার সকালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়াকে(Chanchal Khara) আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে তমলুক থানার পুলিশ। ২৪ ঘন্টা পর আজ, শুক্রবার সকালে গ্রেফতার করা হয় চঞ্চল খাঁড়াকে। পুলিশের অভিযোগ, বিগত ২৪ ঘন্টায় জেরার সময়ে তদন্তে কোনও সহযোগিতা করেননি তমলুকের প্রাক্তন পুরপ্রধান।

তাই বাধ্য হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আজ, শুক্রবার সকাল থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে একাধিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক তরজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে খুনের চেষ্টার অভিযোগ, নকল নথি তৈরি, প্রতারণা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তমলুক(Tamluk) শহর-সহ জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিভিন্ন দলের নেতৃত্ব থেকে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

অনেকেই মনে করছেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের ভূমিকা এখন অনেকটাই বদলাতে শুরু করেছে। রাজ্যে পালাবদলের পর পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। পুরনো মামলাগুলিতে ফের তদন্ত শুরু হয়েছে। দাপুটে তৃণমূল নেতাদের ডাক পড়ছে থানায় জেরার জন্য। তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার হতে হচ্ছে।

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী