আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবনের আগমনের আগেই যেন স্বর্গীয় আবহে মোড়া তারকেশ্বর। সন্ধ্যে নামতেই দুধপুকুরের জলে আলোর মায়ায় জীবন্ত হয়ে উঠছে মহাদেবের নানা রূপ। ভক্তির সঙ্গে আধুনিক প্রযুক্তির এই অনন্য মেলবন্ধন দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী। আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তারকেশ্বরের শ্রাবণী মেলা, যা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রায় এক মাসব্যাপী এই মেলায় এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে শ্রাবণ মাসের পাঁচটি সোমবার, ফলে অন্যান্য বছরের তুলনায় আরও বেশি পুণ্যার্থীর সমাগমের আশা করা হচ্ছে।

শ্রাবণের ভিড় শুরু হওয়ার আগেই সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির চত্বর। ভক্তদের স্বাগত জানাতে মন্দির সংলগ্ন দুধপুকুর থেকে শুরু করে মূল প্রবেশদ্বার পর্যন্ত সর্বত্র চোখ ধাঁধানো আলোর সজ্জা করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো। অত্যাধুনিক আলো ও লেজার প্রযুক্তির মাধ্যমে সেখানে ভগবান শিবের বিভিন্ন রূপ এবং পৌরাণিক আবহ ফুটিয়ে তোলা হচ্ছে। রাতের অন্ধকারে পুকুরের জলে সেই আলোর প্রতিফলন পুরো পরিবেশকে করে তুলছে আরও মোহময়। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা ভক্ত ও পর্যটকরা। শুধু দুধপুকুর নয়, নতুন রূপে সেজেছে মন্দিরের প্রধান প্রবেশদ্বারও। শেওড়াফুলি-তারকেশ্বর ১২ নম্বর রোড সংলগ্ন ওয়েলকাম গেটকে জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে। সন্ধ্যা নামতেই গেট থেকে মন্দির পর্যন্ত গোটা পথ ঝলমল করছে রঙিন আলোয়।

আরও পড়ুন: ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দিরের রাস্তার দু’পাশে লাগানো হয়েছে চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জা। ত্রিশূলের নকশা, শৈল্পিক আলোর কারুকাজ এবং নান্দনিক লাইটিং পুরো এলাকাকে উৎসবের আবহে ভরিয়ে তুলেছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আগত পুণ্যার্থীরাও। তাঁদের বক্তব্য, বাবা তারকনাথের দর্শনের পাশাপাশি এমন দৃষ্টিনন্দন আলোর সাজ এই তীর্থযাত্রাকে আরও স্মরণীয় করে তুলছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আগত পুণ্যার্থীরাও। তাঁদের বক্তব্য, বাবা তারকনাথের দর্শনের পাশাপাশি এমন দৃষ্টিনন্দন আলোর সাজ এই তীর্থযাত্রাকে আরও স্মরণীয় করে তুলছে। ভক্তি, ঐতিহ্য এবং আধুনিক আলোক প্রযুক্তির অনন্য সমন্বয়ে শ্রাবণ শুরুর আগেই নতুন রূপে ধরা দিয়েছে তারকেশ্বর।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ