রবিবার থেকে তারকেশ্বরে ২৮ দিন ব্যাপী শ্রাবণী মেলা শুরু হচ্ছে, সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি:শ্রাবনী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ২১ শে জুলাই, রবিবার থেকে শুরু হতে চলেছে তারকেশ্বরে শ্রাবনী মেলা(Sraboni Fair)। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয় তারকেশ্বর শিব মন্দিরে। তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীন পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন, আরামবাগের সাংসদ মিতালী বাগ, রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশীষ চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকাকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংরায় ও হরিপালের বিধায়ক(MLA Haripal) করবী মান্না সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্ম কর্তারা।২১ শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবনী মেলা এবং শেষ হবে আগামী ১৯শে অগাষ্ট।অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা এবং শেষ হবে রাখি পূর্ণিমায়।বৈদ্যবাটির নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বাঁকে করে তারকেশ্বর মন্দিরে(Tarakeswar Temple) আসেন লক্ষ লক্ষ ভক্ত।

বহু ভক্ত কলকাতা থেকেও হাটা পথে জি টি রোড(GT Road) ধরে তারকেশ্বর মন্দিরে পৌঁছন। ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি তারকেশ্বর রোডকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশপাশি লাগলো হয়েছে লাইট। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারকেশ্বর শহরকে সিসিটিভি(CCTV) ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। তারকেশ্বর মন্দির চত্বর এবং তার চারপাশ ঘিরে কয়েকশ সাদা পোশাকে পুলিশ কর্মী মোতায়েন থাকছে। মেলা চলাকালীন কুড়ি মিনিট অন্তর বিশেষত সোমবার ট্রেন পরিষেবা চালু রাখার। জন্য রেলের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন