বন্ধ চা বাগান থেকে পাতা চুরি করে বিক্রি হচ্ছে, সক্রিয় অসাধুচক্র

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চা-বাগান থেকে পাতা চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে একটি অসাধু চক্র। যার কারণে সমস্যায় শ্রমিক ও মালিকপক্ষ। প্রায় ৪-৫ মাস ধরে বন্ধ দলসিং পাড়া চা-বাগান(Tea Garden)। অবশেষে শ্রম দফতরের দ্বারস্থ চা-বাগান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিং পাড়া টি -এস্টেট। ডুয়ার্সের মধ্যে অন্যতম একটি চা বাগান এটি। আর সেই চা-বাগানের বেশ কিছু সমস্যা নিয়ে নাজেহাল মালিক শ্রমিকরা। অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি বেআইনি ভাবে চা-পাতা থেকে শুরু করে বিভিন্ন জিনিস বিক্রি করে দিচ্ছে। এই বিষয় নিয়ে শ্রমিকরা চাইছে লিগালি যে লিজ হোল্ডার রয়েছে, অর্থাৎ দলসিং পাড়া টি-এস্টেট প্রাইভেট লিমিটেড, তারাই এই বাগিচা পরিচালনা করুক।

আইন অনুসারে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট(Labour Act) হোক বা ইন্ডাস্ট্রিয়াল ওয়াইজ অ্যাগ্রিমেন্ট, অথবা রাজ্য সরকারের ঘোষিত যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর তারা কোনটাই দিচ্ছে না। ওরা মালিকও নয়, আবার দীর্ঘমেয়াদি শ্রমিকও নয়।এই নিয়ে আইনি পথে হাঁটতে চাইছে না মালিকপক্ষ। কারণ আইনি জটিলতায় পড়লে অনেকটা সময় লেগে যাবে। আর সেক্ষেত্রে গোটা বাগানটাই ধ্বংস হয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন তারা। তাই শুক্রবার শিলিগুড়িতে শ্রম দফতরের সঙ্গে বৈঠকে বসে ওই চা বাগান কর্তৃপক্ষ। কিন্তু বৈঠক থেকে কোন সমাধান এখনো পর্যন্ত বের হয়নি।

সেজন্যই আগামী সপ্তাহে আবারো তারা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। ইন্ডিয়ান টি প্ল্যানটার্স অ্যাসোসিয়েশন (Indian Tea Planter’s Association)সংস্থার সদস্য আরে শর্মা বলেন, শ্রমিকরা দুশ্চিন্তায়। এভাবে চলতে থাকলে ধ্বংস হয়ে যাবে বাগানটি।এখন এটাই দেখার এই চা বাগানটি বাঁচাতে মালিকপক্ষ আখেরে কোন পথ বেছে নেয়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় প্যালেটগান্ডে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার