বঙ্গে চায়ের উৎপাদন বাড়লেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ চরমে, নির্বাচনের আগে উত্তরবঙ্গ তপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ উত্তরবঙ্গ থেকে বারবার নির্বাচনের ফসল ঘরে তুলেছে বিজেপি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে গেরুয়া পার্টির নেতারা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন। যদিও পরে সেখানে ঘাসফুলের চাষ বাড়তে শুরু করে। আর তখন থেকে পদ্মপার্টির নেতারা সেখান থেকে নজর বেশ কিছুটা সরিয়ে নেন। এবার এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগে এসে দাবি করেন, উত্তরবঙ্গ থেকেই বিজেপির জয়যাত্রা শুরু হবে। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সহায়তা করেনি বলেই অভিযোগ। এই আবহে রাজ্যে বাড়ল চায়ের উৎপাদন। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পাহাড়, তরাই এবং ডুয়ার্স মিলিয়ে কাঁচা চা–পাতার উৎপাদন বেড়েছে ২৯ মিলিয়ন কেজি অর্থাৎ ২ কোটি ৯০ লক্ষ কেজি।

এদিকে পাহাড়ের বেশিরভাগ চা–বাগানে চা–গাছ বহু পুরনো হয়ে গিয়েছে। সেসব তুলে নতুন করে বাগিচা তৈরির প্রয়োজন। কিন্তু তাতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। তাই উত্তরবঙ্গের চা শিল্পের পুনরুজ্জীবনে কেন্দ্রীয় বাজেটে যাতে ‘স্পেশাল প্যাকেজ’ ঘোষণা করা হয় সেটার দাবি জানানো হয়েছিল। কিন্তু এই নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতা উত্তরের চা–শিল্পের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ। এমনকী তা নিয়ে ক্ষোভ চরমে উঠেছে।

অন্যদিকে এই চায়ের উৎপাদন বৃদ্ধি নিয়ে তথ্য দেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী। তিনি বলেন, ‘‌এবার রাজ্যে যেটুকু চায়ের উৎপাদন বৃদ্ধি হয়েছে তার কারণ ডিসেম্বর মাসে চা–বাগানে পাতা তোলা গিয়েছে। ২০২৪ সালে টি–বোর্ডের ফতোয়ার জেরে ৩০ নভেম্বর তারিখের পর চা–পাতা তোলা যায়নি। ওই বছর চা–বাগানে প্রচুর পাতা নষ্ট হয়। এই নিয়ে আন্দোলনের জেরে ২০২৫ সালে টি–বোর্ড চা–বাগানে পাতা তোলার মরশুম শেষের দিন ঘোষণা থেকে পিছু হঠে। আর তাই ডিসেম্বর মাসে ভাল পরিমাণ পাতা মিলেছে। ফলে আগের বছরের তুলনায় রাজ্যে চায়ের উৎপাদন বেড়েছে।’‌

এছাড়া উত্তরবঙ্গে একাধিক বন্ধ চা–বাগান খুলেছে রাজ্য সরকার। যে কাজ কেন্দ্রের করার কথা ছিল তা করেছে রাজ্য। শুধু তাই নয়, চা–বাগানের শ্রমিকদের নানা সুবিধা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার সেখানে ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ কেন্দ্রের উদাসীনতা নিয়ে ক্ষোভ চরমে উঠেছে। এই বিষয়ে ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, ‘‌কাঁচা চা–পাতার উৎপাদন যাইহোক না কেন, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের চা–শিল্পের অবস্থা ভাল নয়। উৎপাদিত চা নিলামে বিক্রি হচ্ছে না। বিক্রি হলেও দাম মিলছে না। চা–বাগানে রোগপোকা সামাল দেওয়া যাচ্ছে না। আর কেন্দ্রের সহযোগিতা নেই। বাজেটে চা–শিল্প নিয়ে কিছু ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছি।’‌

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান