আলিপুরদুয়ারে মোদির সভায় ফাঁকা চেয়ারের সারি, ভিড় না হওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথমবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার সভামঞ্চে তাঁকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছেন তিনি।  প্রতিকূল আবহাওয়ার জেরে সিকিম সফর বাতিল করেছেন তিনি। নির্ধারিত সময়ের বেশ কিছু আগে বাগডোগরা থেকে সরাসরি প্রধানমন্ত্রী এসেছেন আলিপুরদুয়ারে। কিন্তু  মোদির সভায় ফাঁকা চেয়ার। যা নিয়ে মাথা ব্যথায় জেলার বিজেপি নেতৃত্বের।

মোদির সফরের আগে উত্তাপ ছড়িয়েছে উত্তরের চা-বাগানে। উত্তরের চা-বলয়ে মোদির সভায় চা-শ্রমিকদের উপস্থিতি নিয়ে চিন্তা ছিল বিজেপি নেতৃত্বের। সেই চিন্তাকেই সফল করেছেন চা-শ্রমিকরা। মোদির সভায় উপস্থিত হওয়ার কথা ছিল বহু চা-শ্রমিকদের। কিন্তু আলিপুরদুয়ারের জনসভায় অনেকেই আসেননি। বর্তমানে চায়ের ভরা মরশুম চলছে। শুধু মাঠ ভরাতে তাঁরা এই কাজ ফেলে যাবেন না। তাই মোদির সভায় হাজির হননি বহু চা-শ্রমিক।

তবে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এই বিষয়ে বলেছেন, শ্রমিকরা সকলেই আসছেন। তাঁরা রাস্তায় রয়েছেন। প্রধানমন্ত্রী পৌঁছে গেলেও দেখা নেই সেই শ্রমিকদের। উত্তরের চা বলয়ের শ্রমিকরা না আসায় প্রধানমন্ত্রীর সভায় বহু আসন খালি পড়ে থআকতে দেখা গিয়েছে। বিশেষ করে সামনে এবং পিছনের একাধিক সারিতে কেউ না থাকায় চিন্তা বেড়েছে বঙ্গ বিজেপির। ফাঁকা জায়গা ভরাতে লোক ডাকতে বলা হলেও তেমনভাবে কোনও লোক আসেনি বলে জানা যাচ্ছে। পাশাপাশি চা-বাগানগুলোতে বকেয়া মজুরি, বকেয়া বেতন,  পিএফ, গ্র্যাচ্যুইটির দাবি তুলে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা। মরশুমের সময় কাজ ফেলে তাঁরা সভায় আসতে কোনওভাবেই রাজি হয়নি। তাই চা-শ্রমিকদের তেমনভাবে দেখতে পাওয়া যায়নি এদিনের সভায়।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর