খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

চিপস, চকোলেট, লাড্ডুর লোভ দেখিয়ে ছাত্রীকে দিয়ে গা টেপাচ্ছেন! পাশাপাশি মলম লাগিয়ে দিতে বাধ্য করছেন। ছাত্রীর গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিপস, চকোলেট, লাড্ডুর লোভ দেখিয়ে ছাত্রীকে দিয়ে গা টেপাচ্ছেন! পাশাপাশি মলম লাগিয়ে দিতে বাধ্য করছেন। ছাত্রীর গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরের একটি স্কুলে। প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। শুধু একজন নয়, একাধিক ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত শিক্ষক, তেমনটাই দাবি অভিভাবকদের।

বুধবার এই ঘটনায় উত্তাল ওই স্কুল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। প্রধান শিক্ষককে আটক করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। তাই স্কুলে ছাত্রীদের উপস্থিতি কম। ঘটনার দিনও স্কুলে তেমন পড়ুয়া আসেনি। শিক্ষকও আসেনি। সেই সুযোগেই স্কুলের কয়েকজন ছাত্রীকে নিজের কাছে ডাকেন প্রধান শিক্ষক। খাবারের লোভ দেখিয়ে তাঁদের দিয়ে শরীরে মলম লাগিয়ে গা টেপান। একজন নাবালিকার গোপনাঙ্গে হাত দেন। এরপর বাড়িতে গিয়ে নাবালিকা সবটা জানায়। তাতেই ক্ষোভ ছড়ায়। অভিভাবকদের দাবি, এটা প্রথম নয়। মাঝেমধ্যেই এমন কাণ্ড ঘটাতেন প্রধান শিক্ষক।

এবার তারই প্রতিবাদে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিপুর থানার পুলিশ। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের শাস্তির দাবি করেছেন। পুলিশ গিয়ে সঠিক তদন্তের এবং শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হও। প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

ডাকাতি করতে এসে খাঁচায় বন্দি, গণপ্রহারের ভয়ে ১০০ নম্বরে ফোন করে সাহায্য চাইল দুষ্কৃতীরা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল