প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

মিড ডে মিলে মাংস-ভাত! শিক্ষক দিবসের আগেই ছাত্রীদের জন্যে জমিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করল জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড ডে মিলে মাংস-ভাত! শিক্ষক দিবসের আগেই ছাত্রীদের জন্যে জমিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করল জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৫ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে শিক্ষক দিবস। তার আগেই ছাত্রীদের জন্যে এমন অভাবনীয় আয়োজন নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ স্কুলের। ১২০০ ছাত্রীর জন্যে এমন একটি আয়োজন মুখের কথা নয়! তার জন্যে প্রচুর কসরত করতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। আনা হয়েছিল প্রায় ১০০ কেজি মাংস। তা কেটে ধুয়ে রান্না করতেও যথেষ্ঠ সময়ের প্রয়োজন।

সেইমতো আজ, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর থেকেই শুরু হয়ে গিয়েছিল রান্নার তোড়জোড়। কারণ স্কুল শুরু হয় ৭ টায়। রান্না বসিয়ে দেওয়া হয় ভোর ৬ টার সময়েই। একদিকে চলছে রান্না, অন্যদিকে শিক্ষক দিবস সম্পর্কে ছাত্রীদের অবগত করেন শিক্ষকরা। সবশেষে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। মেনুতে ছিল গরম গরম ভাত এবং মুরগির মাংসের ঝোল। তার মধ্যে মেঘলা আকাশ, পড়ছে বৃষ্টি। ঠান্ডা আবহাওয়ার মধ্যেই কবজি ডুবিয়ে খেল সমস্ত ক্ষুদে ছাত্রী। যা দেখে মন ভরল স্কুলের শিক্ষকদের। শিক্ষকদিবসের অন্তর্নিহিত অর্থ শুধু শিক্ষকদের মধ্যেই আবদ্ধ নেই। কারণ মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। তাই ছাত্র-ছাত্রীরাও শিক্ষকদের জীবনের একটি অংশ হয়ে ওঠে। তাই ছাত্র-ছাত্রীদের আনন্দ দেওয়াও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আজকের অনুষ্ঠানের পর জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতি বছর শিক্ষক দিবস উদযাপন হয় স্কুলে। তবে এই বছর শিক্ষক দিবস শনিবার হওয়ায় অনুষ্ঠান দু’দিন এগিয়ে আনা হয়েছে। কারণ ওইদিন স্কুল ছুটি থাকবে। অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরই বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে। তাই এই বছরেও তার ব্যতিক্রম হল না এই বছরও। মাংস বিক্রেতাকে আগেই বলা ছিল। কাকভোরে গিয়ে মাংস কেটে ধুয়ে মেখে রান্না বসিয়ে দেওয়া হয়েছিল।রাঁধুনিরা খুব ভোরে চলে এসেছিলেন। সকাল ন’টার মধ্যে একশো কেজি মাংস রান্না শেষ হয়ে যায়। এরপরেই শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে তাঁদের জন্যে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। ছাত্রীরা সকলে চেটেপুটে খেয়েছে। তাতে আনন্দ পেয়েছে অভিভাবকরাও।

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর