কেশপুরে শুরু রাজনৈতিক হিংসা, সিপিএমের হাতে আক্রান্ত তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ভোট মিটতে না মিটতেই আবারও চড়ছে রাজনৈতিক মহলে উষ্ণতার পারদ। এবারে খবরের শিরোনামে উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। জানা গিয়েছে, কেশপুর ব্লকের(keshpur Block) ৮ নম্বর অঞ্চলের চরকা গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তৃণমূল-সিপিএমের মধ্যে বচসা।

আলোচনার মাধ্যমে সমাধানের নামে ঘটল প্রহসন! তৃণমূল সিপিএম-এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতি। এরপরে বড়োসড়ো মারধরের ঘটনা ঘটে। আর তাতেই গুরুতর আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আহতদেরকে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে(Medinipur Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

পরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে সিপিএমের হার্মাদ বাহিনী বলে দাবি কেশপুর ব্লক তৃণমূলের ৮ নম্বর অঞ্চলের সভাপতি মহতাজ খান। তবে ঘটনায় সিপিএমের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার আগেই কেশপুরে আবারও শুরু রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসার রাজনীতি। এর জেরে আতঙ্কিত স্থানীয়রা। চাপানউতোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে এখন কেশপুরবাসী।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু