এই মুহূর্তে




ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: এস আই আর এর প্রতিবাদে ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নিতাই মণ্ডল(Netai Mandal)। নদিয়ার ঘোলার বাসিন্দা তিনি। বয়স ৬৫ বছর । তাকে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) স্থানান্তর করা হয়েছে । নিতাই মন্ডল হৃদরোগ জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন ।এখনো পর্যন্ত মোট ৯ জন অনশনকারী অসুস্থ হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, SIR-র প্রতিবাদে অনশনে(Hunger Strike) বসেছেন মতুয়া সম্প্রদায়। ঠাকুরনগরে বীনাপাণিদেবীর ঘরের সামনে ঠাকুরবাড়িতেই অনশনে বসেছেন তাঁরা। অনশনের ৪ দিনের দিন অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন।

অনশন মঞ্চেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে। ২৪ জন মিলে এই অনশন শুরু করেছিলেন। ৩ জন অসুস্থ হয়ে যাওয়ায় অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার আরও ৩ জনের শারিরীক অবস্থার অবনতি হয়। অসুস্থ হলেও অনশন মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা।জানা গিয়েছে, ২১ জনের মধ্যে শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ৩ জন। রক্তচাপ তাঁদের অনেকটাই নেমে গিয়েছে। তারপরেও অনশন মঞ্চ ছাড়তে চাননি তাঁরা।

সেখানেই তাঁদের স্যালাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনশন শুরুর পর থেকে মঞ্চে হাজির রয়েছে মেডিক্যাল টিম। সকলের রক্তচাপ সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। শুক্রবার অসুস্থ হয়ে পড়েছেন নগেন মণ্ডল, নারায়ণ বারুই, ত্রিনাথ ঘরামি। এরপর ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল রবিবার সকালে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ