ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বারুণী স্নান মেলাকে ঘিরে কড়া নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: মন্দিরে পূজো দিয়ে মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার। মেলা প্রাঙ্গণে কোন ১৪৪ ধারা জারি হয়নি বলে জানালেন পুলিশ সুপার।প্রতিবছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মহা মেলার আয়োজন করা হয়। এবারও সেই মেলা বসবে উত্তর ২৪ পরগনার গাইঘাটার (Gaighata)ঠাকুরনগরে। শনিবার থেকে ১২ এপ্রিল পর্যন্ত ঠাকুরনগরের শ্রীধামে এই মেলা চলবে। এই মেলা ঘিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।

শুক্রবার থেকেই ঠাকুরনগর(Thakurnagar) ঠাকুরবাড়িতে ভক্তদের জমায়েত বাড়ছে। শনিবার বারুণী স্নান। তারই আগে শুক্রবার মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা, গাইঘাটা থানার ভারপরাপ্ত আধিকারিক রাখোহরি ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজোও দেন পুলিশ সুপার। পুলিশ সুপার জানিয়েছেন, মেলায় যাতে কোন রকম অপ্রীতিকার ঘটনা না ঘটে সেদিকে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি ঠাকুরবাড়িতে পুলিশ কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এবং সিসিটিভি(CCTV) ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

১০০’র বেশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।তৃণমূলে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ঠাকুরবাড়িতে ১৪৪ ধারা জন্য আবেদন করেছিলেন। এই প্রসঙ্গে পুলিশ সুপার (SP)দীনেশ কুমার বলেন, কোন ১৪৪ ধারা লাগু হয়নি। উনি আবেদনের করেছিলেন সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা সমস্ত ভক্তদের মেলায় আসার জন্য আবেদন করছি। পুলিশ সুপার নিচে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। মেলা প্রাঙ্গণে থাকছে বিশেষ কন্ট্রোল- রুম।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের