আলুর জমি থেকে উদ্ধার মাথা থেঁতলানো অবস্থায় যুবকের রক্তাক্ত মৃতদেহ

চন্দ্রকোণার রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন লক্ষীকান্ত দলুই, তাঁর বয়স মাত্র ৩০ বছর। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে বসন্তপুর গ্রামের ভৈরবী মন্দিরে পূজো দেখতে গিয়েছিলেন যুবকটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড়হিম করা ঘটনা পশ্চিম মেদিনীপুরে। আলুর জমি থেকে উদ্ধার মাথা থেঁতলানো অবস্থায় এক যুবকের মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বসন্তপুর এলাকায়। মৃতদেহের পাশেই পড়েছিল একটি শক্ত কাঠের টুকরো, নিহতের পরিবারের অভিযোগ, যুবককে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাথা থেঁতলানো অবস্থায় যুবকটির দেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোণার রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন লক্ষীকান্ত দলুই, তাঁর বয়স মাত্র ৩০ বছর। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে বসন্তপুর গ্রামের ভৈরবী মন্দিরে পূজো দেখতে গিয়েছিলেন যুবকটি, কিন্তু আর রাতে বাড়ি ফেরেননি তিনি। এরপর যুবকের পরিবার পাড়ায় পাড়ায় তাঁর খোঁজ শুরু করলেও যুবককে খুঁজে পাওয়া যায়নি। এরপর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে যুবকটির পরিবারের কাছে খবর আসে যে, মন্দির থেকে কিছুটা দূরে আলুর জমিতে মাথা থেঁতলানো রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন লক্ষীকান্ত। জানা মাত্রই তাঁর পরিবারের লোকেরা ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে যুবকটি। আরও জানা গিয়েছে, বসন্তপুর এলাকায় মন্দির থেকে কিছুটা দূরেই নিহতের শ্বশুরবাড়ি। খবর পেয়ে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

এই ঘটনায় নিহতের কাকা জানিয়েছেন, ‘আমি বুঝতে পারছি আমার ভাইপোকে হত্যা করা হয়েছে। এবং এটি পাড়ার ছেলেরাই করেছে। কারণ মরার কাঠ কোথায় থাকে, সেটা পাড়ার ছেলেদের ছাড়া জানা সম্ভব নয়। আমি লক্ষীকান্তের মৃত্যুর খবর পেয়েই এখানে ছুটে আসি, এসে দেখি সে উপুর হয়ে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থা। তাঁর মাথা ফাটা। গতকাল রাতে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তবে সে শ্বশুরবাড়ি গিয়েছিল নাকি ঠাকুর দেখতে গিয়েছিল তা জানি না। তবে তাঁর সঙ্গে ৪ জন ছিল। আমি চাই, আমার ভাইপোকে যে বা যারা নৃশংসভাবে খুন করেছেন সেও যেন ওইভাবেই মরে এবং তাঁর যাতে কঠোর শাস্তি হয়।” পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কারা জড়িত আছে, কিভাবে মৃত্যু হল তাঁর, এই মূহুর্তে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। মৃতের পরিবারের সদস্যদের দাবি এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করুক পুলিশ।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে