‘মেয়ের স্মৃতি শক্তি জোগায়’, মনোনয়ন জমা দিয়ে বললেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতার জন্ম। ২০২৪ সালের, ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। আজ ৯ এপ্রিল, মেয়েকে হারিয়ে ব্যক্তিগত জীবনের গভীর বেদনাকে শক্তিতে পরিণত করে প্রথম ভোট ময়দানে নেমে মনোনয়ন জমা দিলেন আরজি করের নির্যাতিতার মা। তিনি পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

৯ তারিখকেই বিশেষ দিন ধরে নিজের রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হিসেবে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করেছিলেন অভয়ার। তাঁর কথায়,  এই তারিখটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে এই দিনেই তাঁর মেয়ের জন্ম আবার একই তারিখে মেয়েকে হারানোর মর্মান্তিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই কারণেই ৯ তারিখকেই তিনি বেছে নিয়েছেন তাঁর লড়াইয়ের প্রতীকী দিন হিসেবে। এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা ভিড় করেছিলেন। পানিহাটির অমরাবতী এলাকা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। স্লোগান,  প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল এগিয়ে যায় ব্যারাকপুরের দিকে, যেখানে গিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব-সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে একজন মায়ের এই লড়াইকে সম্মান জানিয়ে নারী সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্মৃতি ইরানি। রত্না দেবনাথ বলেন, জিতবো আমিই। এই জয় হবে পানিহাটির মানুষের জয়, সারা পশ্চিমবঙ্গের জয়। তিনি আরও জানান, মেয়ের স্মৃতি তাঁকে প্রতিনিয়ত শক্তি জোগায়। সন্তান হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি। পানিহাটির সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, এলাকার মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন  তা যেন তাঁরা খোলাখুলি তুলে ধরেন। তিনি জয়ী হলে সেই সমস্যাগুলি বিধানসভায় উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

পাশাপাশি নারী নির্যাতনের ঘটনায় পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে উদ্যোগী হবেন বলেও জানান। যদিও একই দিনে পানিহাটিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী। এদিনের কর্মসূচি ঘিরে পানিহাটিতে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। আর সন্তান হারানো মায়ের এই লড়াইকেই যেন বিজেপি ভোট বাক্সে ব্যবহার করতে চাইছে, সেই ইঙ্গিতই মিলল। তবে মানুষের রায় কোন দিকে যায় এখন সেটাই দেখার।

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত