জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

চ্যাম্পিয়ন' হলেই বিরিয়ানি খাওয়াব', YPC-তে ব্লক স্তরে প্রতিযোগিতায় যাওয়ার আগে স্কুলের শিক্ষার্থীদের এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চ্যাম্পিয়ন’ হলেই বিরিয়ানি খাওয়াব’, YPC-তে ব্লক স্তরে প্রতিযোগিতায় যাওয়ার আগে স্কুলের শিক্ষার্থীদের এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক। কথা রেখেছে পড়ুয়ারা। আর প্রতিশ্রুতিও রাখলেন প্রধান শিক্ষক। তবে শুধু ওই প্রতিযোগীদের নয়, আনন্দে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক। মুহূর্তেই যেন গোটা স্কুলে উৎসবের পরিবেশ তৈরি হল। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ে। যেখানে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রায় ৪০০ পড়ুয়ার পাতে উঠল বিরিয়ানি। একেল্য চেটেপুটে খেল পড়ুয়ারা। এটাই যেন শিক্ষকদের পাওনা।

৪০০ জনের মধ্যে মাত্র কয়েকজন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু তাঁদের জয়ের আনন্দে মেতে উঠল গোটা স্কুল। শিক্ষার্থীদের সাফল্যের পর প্রধান শিক্ষক মদন মোহন মণ্ডল জানান, জয়টা যখন স্কুলের, তখন আনন্দটাও হোক সবার। তাই আনন্দের ভাগ থেকে বাদ গেল না কেউ। তবে এই বিরিয়ানির আয়োজনের পিছনেও রয়েছে স্কুলের নিজস্ব একটা গল্প। স্কুলের রান্নাঘরের পাশে তৈরি হয়েছে কিচেন গার্ডেন। সেখানকার সবজি ব্যবহার করা হয় মিড-ডে মিলে। তাতে কিছুটা খরচ বাঁচে। জানা গিয়েছে, সেই সাশ্রয়ের টাকাতেই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছিল।

এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে খবর পেয়েই সকালে স্কুলে হাজির হন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। উদ্দেশ্য শুধু বিরিয়ানি দেখা নয়, মিড-ডে মিলের ব্যবস্থা ঠিকঠাক চলছে কি না, খাবারের মান কেমন—সেটাও নিজের চোখে দেখা। সেইমতো রান্নাঘরে ঢুকেই খাবারের গন্ধ, তারপর নিজের চোখে রান্না এবং পরিবেশনের ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। আর শিক্ষকদের তৎপরতা এবং খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সহপাঠীদের জেলা স্তরের খেলায় সাফল্যের আনন্দ ৪০০ পড়ুয়ার মুখের আনন্দের হাসি ছিল এবং হাতে বিরিয়ানির প্লেট ছিল। একাদশ শ্রেণির ছাত্র দেবরাজ দেবনাথের কথাতেও সেই খুশি স্পষ্ট। একটা প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু হয়েছিল গল্পটা। প্রধান শিক্ষকের একটা প্রতিশ্রুতি সেই গল্পকে নিয়ে গেল গোটা স্কুলের কাছে। আর সেই আয়োজন দেখতে এসে বিধায়কের আচমকা পরিদর্শনে যোগ হল আরও একটি অধ্যায়।

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড