সবার জন্যই বিমা, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের

গঙ্গাসাগর মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য ৫ লক্ষ টাকার বিমা নিশ্চিত করেছে মমতার সরকার। পাবেন ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আগত পূণ্যার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। এই প্রবাদ একদিনে তৈরি হয়নি। যুগ যুগ ধরে তা তৈরি হয়েছে। কেননা, একটা সময় সত্যিই গঙ্গাসাগর ছিল বড়ই দুর্গম। সেখানে পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম ছিল জলপথ। তাও সেটা নৌকা বা বজরার মাধ্যমে। পথে ছিল নৌকাডুবির ভয়, ডাকাতের ভয়, বাঘের ভয়। সেই সব পেরিয়ে মানুষ যেতেন পৌষ সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে ডুব দিতে। কেউ ফিরতেন, কেউ বা হারিয়ে যেতেন চিরতরে। যদিও সময়ের তালে তালে সেই ছবি অনেকটাই বদলে গিয়েছে। কলকাতা থেকে রেলপথে চলে যাওয়া যাচ্ছে কাকদ্বীপ বা নামখানা। তারপর সেখান থেকে মুড়িগঙ্গা পেরিয়ে পা রাখা যাচ্ছে সাগরের মাটিতে। কয়েক বছর বাদে সেই কষ্টটাও আর করতে হবে না। রাজ্য সরকার সেখানে সেতু গড়তে চলেছে। তখন এক বাসে বা এক ট্রেনেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরের বুকে। তবে তার আগে ২০২৪ সালের গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের(Devotee) নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মেলায়(Gangasagar Mela) আগত সব পূণ্যার্থীদের জন্য থাকছে বিমা(Insurance)।

জানা গিয়েছে, গত বছর ৩১ লক্ষের বেশি পুণ্যার্থী এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। এ বছর সেই সংখ্যাটা আরও বাড়বে। এবছর গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সংখ্যাটা প্রায় ৩৫ লক্ষ হতে পারে বলেই অনুমান রাজ্য সরকারের। বিপুল সংখ্যক এই মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ড্রোনে নজরদারির পাশাপাশি একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য ৫ লক্ষ টাকার বিমা নিশ্চিত করেছে মমতার সরকার। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। ১৫ জানুয়ারি রাত ১২.১৩ থেকে পুণ্যস্নান। ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যারা মেলায় আসবেন, তাঁদের সবার জন্যই বিমা চালু করেছে রাজ্য সরকার। আর মমতার সরকারের এই পদক্ষেপেই কুম্ভ মেলার থেকে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা অনেকটাই বেড়ে গেল। কেননা কুম্ভ মেলার ক্ষেত্রে বিমার কোনও ব্যবস্থাই করেনি কেন্দ্র সরকার। মমতার সরকার কিন্তু গঙ্গাসাগরের জন্য তা করে দিল।

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি