সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে কু-সন্তান হলেও কু-মাতা কখনই হয় না। সন্তান মায়ের কাছে সবসময়ই আদরের। কিন্তু উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ঘটে যাওয়া ঘটনা সেই পরিচিত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিজের  জন্ম দেওয়া সদ্যোজাত সন্তানকেই নার্সিংহোমের জানলা দিয়ে নিচে ছুড়ে নীচে ফেলার  অভিযোগ উঠেছে ১৬ বছরের নাবালিকা মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমের। জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা ওই নাবালিকাকে শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, মেয়ে যে সন্তানসম্ভবা, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা ছিল না। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার (৭ নভেম্বর) সকালে ওই নাবালিকা নিজে হেঁটে বাথরুমে যায়। সেখানেই সে সন্তানের জন্ম দেয়। এরপর সদ্যোজাতকে জানলা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেয়। নার্সিংহোমের মালকিন সুচেতা মুখোপাধ্যায়ের দাবি, নিজের গর্ভধারণের বিষয়টি গোপন রাখতে এবং নিজেকে স্বাভাবিক প্রমাণ করতেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই নাবালিকা।   

আরও পড়ুন: ‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

অন্যদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় যুবক জানান, তিনি নিজের কাজ করছিলেন। হঠাৎ উপর থেকে কিছু একটা পড়ার বিকট শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, মাটিতে পড়ে রয়েছে এক সদ্যোজাত শিশু। এরপর নার্সিংহোমের এক নার্স দ্রুত সেখানে এসে শিশুটিকে তুলে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সদ্যোজাতকে এভাবে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর। প্রশাসনের উচিত ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপাড়া থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, সদ্যোজাতের শারীরিক অবস্থা কেমন এবং ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক