‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মানিকতলায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে ‘দিমাগি নকশাল’-দের প্রসঙ্গ উঠল। যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সেই ‘দিমাগি নকশাল’ ও ‘টুকরো টুকরো গ্য়াং’-কে সাফ করার প্রতিজ্ঞা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের এই দুই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীরা রয়েছে। তাই আগামী দিনে ওই দুই বিশ্ববিদ্যালয়ে সাফাই অভিযান চালাবে বিজেপি সরকার। তারপরে সেখান থেকে দেশবিরোধীদের হটিয়ে দেওয়া হবে। তেমনটাই আজ, শনিবার মানিকতলায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ভাল কাজ করছে। দিল্লির জেএনইউ থেকে বাম-নকশালদের তাড়িয়েছে এবিভিপি। যাদবপুরেও দিমাগি নকশালদের দমিয়ে রেখেছে। অপেক্ষা করুন, যাদবপুর ও প্রেসিডেন্সি থেকে এই দিমাগি নকশাল ও দেশবিরোধীদের হটাব। পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না কাশ্মীর মাঙ্গে আজাদি। আপনারা সাবধানে থাকুন। আরশোলা, জঙ্গি, ছাড়পোকা-দের থেকে দূরে থাকতে হবে। ভাল করে কালীপুজো করুন। এখন কেউ পুজো করতে বাধা দেবে না। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলুন। নির্দিষ্ট সময় অবধি বাজি ফাটান। পরিবেশ রক্ষা করুন।’

আরও পডুন: মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

এদিন মানিকতলা থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘গত বছরে দক্ষিণ ২৪ পরগনায় কালীঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার নির্দেশেই পুলিশ সেই কাজ করেছিল। আর মায়ের শক্তি দেখুন, চলতি বছরে মহালয়ার দিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই নিয়তি।’

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক