বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন পল্লীতেও চলত তোলাবাজি! বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, তৃণমূল সরকার হারায় বন্ধ জুলুমবাজি। আর সেই আনন্দে বিরিয়ানি মিষ্টি বিলি করে আবির খেললেন শেওড়াফুলি যৌন কর্মীরা।

প্রথমবরা বাংলায় সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে শপথগ্রহণ করেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী।  আর তাতেই স্বাধীনতার স্বাদ পেয়েছেন শেওড়াফুলি যৌনপল্লীর বাসিন্দারা। যৌন কর্মীদের অভিযোগ, চাঁদা তোলার নামে চলত তোলাবাজি। তার প্রতিবাদ করলেই বাচ্চাদের জল দুধ বন্ধ করে দেওয়া হত। এমনকি, রেশন ও বন্ধ করে দিয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্যা সাময়িক মিটলেও পরে আবারও তোলাবাজি চলতো।

অবশেষে সরকার বদল হয়েছে। পরিস্থিতি বদল হতে শুরু করেছে। তাই যৌন কর্মীরাও খুব খুশী। সেই আনন্দে রবিবার (১০ মে) শেওড়াফুলির যৌন পল্লীতে গেরুয়া আবির খেলে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। চলে বিরিয়ানিও বিলি। ওই যৌন পল্লীর সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ বলেন, টাকা নেওয়া হত এটা শুনেছি। তবে যৌন কর্মীরা চুপ করে ছিল। কিছু বলতো না। এখন তারা মনে করছে তাদের ভালো হবে। সেই আনন্দে গেরুয়া আবির মাখলেও তারা বিজেপি হয়ে যায়নি। ১৫ বছর ধরে শাসকদল হিসেবে থাকা তৃণমূল সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। ২০৭ জন বিধায়ক নিয়ে বিপুল মার্জিনে জয় পেয়েছে পদ্ম শিবির। উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষাই লক্ষ্য। সোনার বাংলা গড়তে অঙ্গীকারবদ্ধ তিনি। শপথ নিয়েই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন নতুন মুখ্যমন্ত্রী।

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের