‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : প্রত্যাশামতো ফল হয়েছে। জনগণ বিজেপিকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন। শাসনভার দেওয়ার পরে কাজ করার জন্য যথেষ্ট সময় দেয় মানুষ। সেই সময়কে ব্যবহার করে কাজ করা হবে। বঙ্গ দখলের পরের দিন চা চক্রে এমন কথাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

এদিনও বাঙালি আবেগে শান দিলীপ ঘোষের। তিনি বলে, বিজেপির মুখ্যমন্ত্রী কোনও বাঙালি হবেন। তিনি আশ্বাস দিয়েছেন, বাংলার উন্নয়ন করাই এখন টার্গেট নতুন সরকারের। শিক্ষা ও কর্মসংস্থানের ওপরে ফোকাস করা বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায় উঠে এসেছে আরজি কর প্রসঙ্গ। বলেছেন, ওই ঘটনা বাংলাকে নড়িয়ে দিয়েছিল। অভয়ার মাকে যেভাবে অসম্মান করা হয়েছে। তার জবাব পেয়ে গিয়েছে। জনতাই জবাব দিয়েছে। মোদির সঙ্গে কৃষ্ণের তুলনা করেছেন তিনি। বাংলার মানুষ মোদিকে দেখেই ভোট দিয়েছে। নিজের কেন্দ্রের জয় নিয়েও অত্যন্ত খুশি দিলীপ ঘোষ।

পাশাপাশি এদিন তিনি বলেছেন, দল যখন যেমন কাজ দিয়েছে, তেমনভাবে কাজ করেছি। দল বিধায়ক হওয়ার টিকিট দিয়েছে, লড়াই করেছেন। মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন। এই বিষয়টি মাথায় রাখতে হবে। দলকেও এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। মানুষ খুশি হয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। কাজ করতে হবে। মোদিজি বলেছিলেন, ৫ বছরের জন্য বাংলায় নিয়ে আসলে বদল করা হবে। মানুষ বদলেছে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। ১৫ বছর পরে ফের পালাবদল হয়েছে রাজ্যে। প্রত্যাবর্তন নয় পরিবর্তন হয়েছে। এবার মানুষের নজর সেইদিকেই ক্ষমতায় এসে কতটা কাজ করে নতুন সরকার।

 

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি