গোবরডাঙার নিকাশি প্রকল্পে ১৫৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য

গোবরডাঙা পুরসভায় জল জমার দুর্ভোগ মেটাতে রাজ্য সরকার দুটি পর্যায়ে মোট ১৫৭ কোটি টাকা দিচ্ছে। শুরু হয়ে গিয়েছে কাজের সমীক্ষাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে যমুনা নদী(Yamuna River), আর অন্যদিকে কঙ্কনা বাঁওড়। ফি বছর বর্ষার জল যমুনা আর কঙ্কনা বাঁওড় উপচে ঢুকে পড়ে বাংলার City of Theater-এ। সেই সময় শহরের ১৭টি ওয়ার্ডেই জল জমে যায়। এমনকি কারও কারও বাড়ি বা দোকানের ভিতরেও জল ঢুকে যায়। সেই জল জমার দুর্ভোগ মেটাতে নিকাশি নালা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার(West Bengal State Government)। নজরে উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) প্রাচীন জনপদ গোবরডাঙা(Gobordanga)। সেই শহরের নিকাশি প্রকল্পের জন্য রাজ্য সরকার ১৫৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬৭.৫ কোটি টাকা বরাদ্দও হয়ে গিয়েছে। সমীক্ষা শেষ হলেই কাজ শুরু করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের জন্য বাকি টাকা দিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

গোবরডাঙা পুরসভায় জল জমার দুর্ভোগ প্রতি বছরই সহ্য করতে হয় সেখানকার বাসিন্দাদের। প্রাচীন এই শহর শিক্ষা এবং সংস্কৃতিতে আজও উজ্জ্বল। কিন্তু জল নিকাশি সমস্যা যথেষ্টই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। তাই সেখানকার নিকাশি ব্যবস্থাকে  ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। সেই কাজের জন্য সমীক্ষাও শুরু হয়েছে। সমীক্ষার কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সদস্যরা। সমীক্ষা শেষ হলে ওয়ার্ডে নতুন পরিকল্পনা অনুযায়ী নিকাশি ব্যবস্থার পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে। এই পুরসভা এলাকা বহু প্রাচীন হলেও, সেখানকার নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষাকালে বৃষ্টি হলেই সেখানে অধিকাংশ ওয়ার্ডে জল জমে যায়। গোবরডাঙা পুরসভার ১৭টি ওয়ার্ডেই এই সমস্যা আছে। জমা জলের এই সমস্যা থেকে বাসিন্দাদের মুক্ত করতেই গোবরডাঙা পুরসভার পক্ষ থেকে বলা হয় রাজ্য সরকারের কাছে। সেই ডাকেই সাড়া দিয়েছে রাজ্য সরকার।

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের