রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলার অন্যতম বিখ্যাত মৌতড়ের মা বড়কালীর মূর্তির গায়ের গয়না চুরি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ। জেলার ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছে এলাকাবাসী।

পুরুলিয়া জেলার অন্যতম রঘুনাথপুর-২ নম্বর ব্লকের মৌতড়ের বিখ্যাত জাগ্রত বড়কালীর মন্দিরের মায়ের গায়ের গয়না চুরি করে নিয়েছে দুস্কৃতীরা। সেই ঘটনায় খবর পেয়েই আজ, শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা মন্দিরের চত্বরে এসে ক্ষোভে ফেটে পড়েন। জানা যায়, শুক্রবার সকালে মাকে স্নান করানোর জন্য সেবাইতরা মন্দিরে এসে দেখেন মূল গেটের তালা কেটে মূর্তির গায়ের সমস্ত গয়না চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এরপরই ঘটনাটি পুলিশে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা সহ পুলিশের একাধিক আধিকারিকরা। এলাকার বাসিন্দারা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

আরও পডুন: সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন জেলার নির্বাচনী প্রচার সহ বিভিন্ন সময় পুরুলিয়া সফরে এসে মৌতোড় মা কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসুচি শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার মৌতড়ের মা বড় কালী মন্দির খুবই জাগ্রত। রাজ্যের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু ভক্ত নিজেদের মানত পূরণের জন্য মা বড়কালীমন্দিরে পুজো দিতে আসেন। প্রতি সপ্তাহে শনি মঙ্গলবার ছাড়াও বিশেষ তিথিতে প্রচুর ভক্ত মায়ের কাছে পুজো দেন। কালীপুজোর সময় মৌতড় কালী মন্দির প্রাঙ্গণে লক্ষাধিক লোকের সমাগম হয়! ঐতিহ্যশালী প্রাচীন সেই মন্দিরে গ্যাস কাটার দিয়ে খোদ মা কালীর গায়ের গয়না চুরির ঘটনায় বাড়ছে ক্ষোভ। মন্দিরের সেবাইত নটরাজ ভট্টাচার্য, নির্মাল্য ভট্টাচার্যরা জানান প্রায় ৪০-৫০ লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। কত টাকার চুরি হয়েছে সেটা বড় কথা নয় ঐতিহ্যশালী প্রাচীন এই মায়ের মন্দিরে যেভাবে মায়ের গয়না খুলে নিয়ে গেছে চোরেরা এটাই সবচেয়ে আতঙ্কের বিষয়।

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য