জয়জয়কার রৌনকের জেলার, অনেক পিছিয়ে অনন্যার পশ্চিম

দুই বর্ধমানের মধ্যে যেন যোজন যোজন দূরত্ব তৈরি করে দিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। মেধাতালিকায় ১৩জন পূর্বের, মাত্র ২জন পশ্চিমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন বলে বলে গোল দেওয়া। হাসছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan)। উল্টো দিকে একা টিমটিম করে জ্বলছে পশ্চিম বর্ধমানের(Paschim Burdhwan) অনন্যা। একটু খুলেই বলা যাক। শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল(Madhyamik Result)। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। দেখা যাচ্ছে দুই বর্ধমানের মধ্যে যেন যোজন যোজন দূরত্ব তৈরি করে দিয়েছে এবারের পরীক্ষা। দুই বর্ধমান থেকে এবারে মোট ১৫জন পরীক্ষার্থী ঠাঁই পেয়েছে মেধাতালিকায়। শুধু মেধাতালিকায় স্থান পাওয়াই নয়, রাজ্যে এবারের মাধ্যমিকে যুগ্ম প্রথমের একজন ও যুগ্ম তৃতীয়র একজনও এই বর্ধমানের বাসিন্দা। কিন্তু এই ১৫জনের মধ্যে মাত্র ২জন পশ্চিম বর্ধমান জেলার। বাকি ১৩জনই পূর্ব বর্ধমান জেলার।  

রাজ্যের মধ্যে এবারে মাধ্যমিকে প্রথম হয়েছে যে দুইজন তাঁদের মধ্যে একজন হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রৌনক(Rounak) মণ্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। রৌনক শুধু রাজ্যের মধ্যেই প্রথম হয়েছে তাই নয়, নিজের জেলার মধ্যেও প্রথম হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের ছাত্রী অনন্যা(Ananya) দাশগুপ্ত ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম তৃতীয় ও জেলায় প্রথম হয়েছে। রাজ্যের মধ্যে এবার পঞ্চম হয়েছে মোট ১১জন। তাঁদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী সামিয়া ইয়াসমিন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। সাবিনা জেলাতে দ্বিতীয়। রাজ্যে এবার ষষ্ঠ হয়েছে ৬জন। তাঁদের মধ্যে একজন পূর্ব বর্ধমানের, অন্যজন পশ্চিম বর্ধমানের। বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুলের সৃজিতা গোস্বামী ও আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের সৈকত গঙ্গোপাধ্যায় দুইজনই পেয়েছে ৬৮৮ নম্বর। সৃজিতা জেলায় তৃতীয় ও সৈকত জেলায় দ্বিতীয় হয়েছে।  

রাজ্যে এবার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে ১৫জন। তাঁদের মধ্যে ৫জন পূর্ব বর্ধমান জেলার। এরা হল বর্ধমান টাউন স্কুলের সৌরথ দে, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের অঙ্কুর ঘোষ, রায়পুর কাশীনাথ মেমোরিয়াল বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী পায়েল দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র সুরথ ঘোষ ও আলমপুর হরিমোহন হাইস্কুলের ছাত্র মৌদীপ ঘোষ। এরা সকলেই ৬৮৫ নম্বর পেয়েছে। রাজ্যে এবার মাধ্যমিকে দশম হয়েছে ৪০জন। তাঁদের মধ্যে ৫জন পূর্ব বর্ধমান জেলার। এরা হল বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র সৌনক বন্দ্যোপাধ্যায়, বুজরুকদিঘি হাইস্কুলের ছাত্র শেখ আজাদ, কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুলের ছাত্র অঙ্কন ঘোষ, সোন্দলপুর বৃন্দাদেবী বিদ্যামন্দিরের ছাত্র নীলাদ্রি মণ্ডল ও মন্তেশ্বর সাগরবালা হাই স্কুলের ছাত্র সোহম কোনার। এরা সকলেই ৬৮৪ নম্বর পেয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা