Loading live market data...
Loading active stocks...
Connecting...

পারদ নামতেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল,আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ ও ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে, আগামী ২৭ ও ২৮ মার্চ অর্থাৎ শুক্রবার ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই কারণে আপাতত ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। ওই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে আগামী কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং সপ্তাহের শেষের দিকে তার মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও সংলগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল, বর্তমানে সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। বর্তমানে পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিছুটা রাজ্যে প্রবেশ করছে, যার কারণে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে।রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেও কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সর্বাধিক ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। হলদিয়ায় হয়েছে ১২.৪ মিলিমিটার এবং বাঁকুড়ায় ৮.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কলকাতায় মাত্র ৩.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার