ওঁরা সমাজের বোঝা নয়, দায়িত্ব সহকারে প্রশিক্ষণ বিশেষভাবে সক্ষম শিশুদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিশুরা কোমল ফুলের ন্যায়। তবে সব শিশু স্বাভাবিকভাবে আর সকলের মত পৃথিবীতে নাও আসতে পারে। এই কারণে বিশেষভাবে সক্ষম শিশুদের নানা কটূক্তির সম্মুখীন হতে হয়। সমাজের মূলস্রোতে তাঁদের হেয় করে রাখা হয়। এই শিশুদের বিকাশের ক্ষেত্রে তাই এগিয়ে এসেছে ‘নব ব্যারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়’। প্রতিবন্ধকতা কোন বিশেষ সমস্যা নয়। তাই শিক্ষার মাধ্যমে তাঁদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে দায়িত্ব নিয়েছে এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। মানসিক বিকাশের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আঁকা, লেখাপড়ার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা পাঠক জানান, ১৯৯৭ সাল থেকে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে নিয়মিত পঠন পাঠন চলছে। মূল লক্ষ্য সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনা। মূল লক্ষ্য সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনা। যাতে জীবনে আর পাঁচটা সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে তারা। কথাবার্তা বলতে পারে সেই জন্যই এই বিশেষ শিক্ষা দান চলে। তারা যাতে কারোর কাছে বোঝা না হয়ে দাঁড়ায়। সেই উদ্দেশ্য কে সামনে রেখে এগিয়ে চলেছে এই বিদ্যালয়।

বিদ্যালয়ে চলে নিয়মিত ক্লাস। পর্যায়ক্রমে ভাগে ভাগে শিক্ষার্থীরা অল্প সংখ্যক আসে। কোনদিন দশ জন আবার কোনদিন কুড়ি জন করে বিদ্যালয়ে আসে পড়ুয়ারা। বিদ্যালয়টিতে বারো জন শিক্ষকশিক্ষিকা রয়েছেন। টিফিনেরও ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের তরফে। কোন সরকারি অনুদান পায়না এই বিদ্যালয়। সরকারি অনুদান পেলে আরও শিশুর সহায়তা হবে আশা শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!