‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন হোক কিংবা সিনেমা, সবমাধ্যমের তারকরাই বা সেলিব্রিটিরা স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। স্বার্থ যেখানে, সুবিধা পেলেই সেই দিকেই চলে যান। তৃণমূল জমানায় যে তারকারা মমতা বন্দ্য়োপাধ্যায়ের মঞ্চ আলোকিত করে রাখত, তাঁরাই এখন পালাবদলের পর নেত্রীর পাশে নেই। সেই সুবিধাবাদী তারকরাই এখন বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছেন। আজ, শনিবার দলের মুখপত্রের পুজোবার্ষিকী প্রকাশের অনুষ্ঠানে এসে নাম না করে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে সেই সব সুবিধাবাদী তারকাদের খোঁচা দিয়েছেন অভিষেক, যাঁরা সুখের দিনে ভিড় করতেন মমতার কাছে। মত রাজনৈতিক মহলের।

কালীঘাটেই ছোট্ট পরিসরে দলের মুখপত্র জাগোবাংলার পুজোবার্ষিকী প্রকাশ অনুষ্ঠান করে মমতা তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘যাঁরা ভাল সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাউকে ঘেঁসতে দিত না। পারলে আমাকে কনুই মারত। তাঁরা আজ কোথায়? একটা এফআইআর হওয়ার আগেই তাঁরা চলে গিয়েছে। আমার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে আমি তো আছি। যে দল পরিচিতি দিল, কাজ করার সুযোগ দিল। মন্ত্রী, সাংসদ, বিধায়ক হলেন আজ তাঁরা কেউ নেই। যাঁরা মঞ্চ আলো করে জাগোবাংলায় বসতেন তাঁরা নেই। যারা দুর্গা সেজে মঞ্চ আলোকিত করে মহিষাসুরমর্দিনী পালন করতেন তাঁরাও আজ কেউ নেই। ধন্যবাদ জানানো উচিত এই সৌগত রায়কে। যিনি আমাদের সঙ্গে আজও রাস্তায় আছেন।’

আরও পডুন: ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

দিল্লিতে ককরোচদের আন্দোলনে সামিল হয়েছেন মমতা। তাই তাঁর অনুপস্থিতিতে দলীয় মুখপত্রের আনুষ্ঠানিক প্রকাশ করলেন খোদ ডায়মন্ড হারবারের সাংসদ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর