পঞ্চমীতেই জনসুনামি, কল্লোলিনী কলকাতা থেকে জেলার রাজপথ ঢাকা পড়ল জনস্রোতে

Share:

নিজস্ব প্রতিনিধি: হতচ্ছাড়া বৃষ্টি খানিকটা রেহাই দিয়েছে আর সেই সুযোগেই শনিবার মহাপঞ্চমীতে মণ্ডপে-মণ্ডপে আছড়ে পড়ল জনসুনামি। কল্লোলিনী তিলোত্তমা কলকাতার সব রাজপথ ঢাকা পড়েছে মানুষের ঢলে। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত যত বাড়ছে ততই বাড়ছে ভিড়। ভিড় টানার ক্ষেত্রে দক্ষিণ কলকাতার সঙ্গে জোর টক্কর দিচ্ছে উত্তর কলকাতা ও শহরতলীর পুজোমণ্ডপগুলি। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই জনস্রোত।

স্কুল-কলেজ ও সরকারি অফিসগুলিতে আগেই ছুটি পড়েছিল। এদিন বেসরকারি অফিস খোলা ছিল। যদিও পুজোর আমেজে অনেকেই অফিস থেকে আগেভাগে বেড়িয়ে পড়েছিলেন রাস্তায়। বাড়ি ফেরার আগে একবার ঢুঁ মেরেছেন পুজোমণ্ডপগুলিতে। ফলে দুপুর থেকেই কলকাতার রাজপথ চলে গিয়েছিল উ‍ৎসবে মাতোয়ারা বাঙালিদের দখলে। গতকাল চতুর্থীর দিনেই রেকর্ড যাত্রী হয়েছিল মেট্রোয়। ফলে পঞ্চমীর দিন যে মণ্ডপগুলিতে বাঁধভাঙা ভিড় আছড়ে পড়বে তা অনুমান করেই কলকাতার রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করেছিল কলকাতা পুলিশ। দুপুরের পর থেকেই রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচলের মসৃণ গতি থমকে গিয়েছিল।

মন্ত্রী সুজিত বসুর পুজো হিসাবে পরিচিত ভিআইপি রোডের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দুপুর থেকেই লোক গিজগিজ করছিল। শ্রীভূমির মণ্ডপ ও মূর্তি দেখেই দর্শনার্থীরা কেউ ছুটেছেন দমদম পার্কের দিকে। কেউ বা হাতিবাগানের দিকে। অনেকেই উল্টোডাঙা স্টেশন থেকে ট্রেন পাকড়ে পৌঁছে গিয়েছেন শিয়ালদায়। সেখানে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে ঢুঁ মেরেছেন। তার পরে ছুটেছেন বালিগঞ্জের দিকে। সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী হয়ে ছুটেছেন ফিহাদ হাকিমের পুজো হিসাবে পরিচিত চেতলা অগ্রণীতে।

রাত যত বাড়ছে ততই ভিড়ের চাপে শ্লথ হয়ে পড়ছে কলকাতার রাস্তায় যান চলাচল। অনেকে মেট্রোয় চড়ে কিংবা কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটেই পৌঁছে গিয়েছেন নামী-দামী পুজোমণ্ডপগুলিতে। আর দর্শনার্থীদের ভিড় মুখে হাসি ফুটিয়েছে উদ্যোক্তাদের। একডালিয়া এভারগ্রিনের এক আয়োজকের কথায়, ‘এই দিনটির জন্যই তো আমাদের এত আয়োজন।’ কোনও সংস্থার হয়ে বিচারকের দায়িত্ব না পেলেও দর্শনার্থীরাই স্বঘোষিত বিচারক হয়ে সেরা মণ্ডপ সেরা প্রতিমা, সেরা ভাবনাকে বেছে নিচ্ছেন। টালা প্রত্যয় থেকে  ম্যাডক্স স্কোয়ার, সল্টলেক ইসি ব্লক থেকে হাতিবাগানন সর্বজনীন, সব জায়গার ছবিই যেন গাঁথা হয়ে গিয়েছে এক সুতোয়।

শুধু কলকাতা নয় জেলায়-জেলায়ও উ‍ৎসবমুখী বাঙালির ঢল দেখা গিয়েছে। অনেকেই পুজোর সময় সপরিবারে কিংবা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে ভিন রাজ্য কিংবা ভিন অঞ্চলে পাড়ি দেবেন। তার আগে চুটিয়ে ঠাকুর দেখার পালা সেরে নিচ্ছেন। শুধু ঠাকুর দেখাই নয়, সমানতালে ভুরিভোজেও ব্যস্ত হয়ে পড়েছেন ভোজন রসিক বাঙালি। দিকে দিকে পৌঁছে গিয়েছেন টিভি-৯ বাংলার প্রতিনিধিরা। পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার ম্যাডক্স স্কোয়ারে। ভিড় যেন ছাপিয়ে যাচ্ছে অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও। জমে উঠেছে পুজোর আড্ডাও। অন্যদিকে সল্টেলেকের ইসি ব্লকেও জনজোয়ার। সেখানেও চলছে আড্ডা। পুজো উদ্য়োক্তাদের মধ্যেও তুমুল উচ্ছ্বাস।

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ