সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ধৃত ৩ জনের জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সন্দেশখালির আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে গত ৫ জানুয়ারি হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন মেহবুব মোল্লা, সুকমল সর্দার ও আলী হোসেন ঘরামী। তাদেরকে মঙ্গলবার ৩০০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিল বসিরহাট মহকুমা আদালত(Bashirhat Court)। এই প্রথম সন্দেশখালিকাণ্ডে জড়িত কারও জামিন মঞ্জুর হল।

এদিন আদালতে ধৃতদের আইনজীবী কালিচরণ মণ্ডল বলেন, ‘আমার তিন মক্কেলকে গ্রেফতার করার পর ৯৪ দিন হয়ে গিয়েছে। সিবিআই(CBI) এখনও পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে কোন রিপোর্ট আদালতে জমা দিতে পারেনি। এর পরেই বসিরহাট মহকুমা আদালত মেহেবুব মোল্লা, সুকমল সর্দার ও আলী হোসেন ঘরামীকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়।

এদিকে মঙ্গলবার বসিরহাটের পুলিশ সুপার অফিসে সিবিআই -এর একটি প্রতিনিধি দল যায়। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করার পর ওই প্রতিনিধি দলটি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয়। সন্দেশখালিতে বিভিন্ন স্পটে ফের পরিদর্শন করেন সিবিআই অফিসাররা। শাহজাহানের বাড়ির পাশাপাশি যেখানে প্রথম গোলমাল হয়েছিল সেইসব স্পট গুলিতে যান সিবিআই অফিসাররা। গ্রামবাসীদের সাথে কথাও বলেন তারা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের