মালদায় জয়জয়কার বাংলা মদের, ১ বছরে বিক্রি ৩৬৫কোটির

মালদা জেলায় গত অর্থবর্ষে ৩৬৫ কোটি টাকার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা মদ বিক্রি হয়েছে। যা এককথায় রেকর্ড। আর তার জেরে কোষাগারেও টাকা ঢুকেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা জুড়ে বেআইনি চোলাই বিরোধী অভিযান শক্তপোক্ত করা হয়েছে। আচমকা ব্লক স্তরের দপ্তরের আধিকারিকরা চোলাই মদ তৈরি ও বিক্রি করার ঠেকগুলিতে অভিযান চালিয়ে সব নষ্ট করে দিয়েছেন। পাশাপাশি গ্রামগঞ্জের মানুষকে ক্ষতির দিকগুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এর প্রভাবে অনেকেই চোলাই থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশি মদের দিকে ঝুঁকছেন। আর সেই সুবাদেই রেকর্ড হাঁকিয়ে বসে আছে মালদা(Malda) জেলা। কেননা ২০২২-২০২৩ আর্থিক বর্ষে এই জেলায় ৩৬৫ কোটি টাকার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা মদ(Desi Liquor) বিক্রি হয়েছে। শুধু তাই নয়, চলতি আর্থিক বর্ষের গত এপ্রিল মাস পর্যন্ত জেলায় এই মদ বিক্রি হয়েছে সাড়ে ৩৪ কোটি টাকার। এতে রাজ্যের কোষাগারে রাজস্ব হিসেবে বিপুল পরিমাণ টাকা ঢুকছে।

আরও পড়ুন নয়া রাজ্য নির্বাচন কমিশনারের হাত ধরেই হবে পঞ্চায়েতের ভোট

মালদা জেলা আবগারি দফতর(Excise Department) সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বর্ষে জেলার ১৫টি ব্লক এবং ২টি পুরসভা এলাকা মিলিয়ে ৯০ লক্ষ ৬৩ হাজার ১২১ লিটার দেশি মদ বিক্রি হয়েছে। আর তার জেরেই ৩৬৫ কোটি টাকা ঢুকেছে সরকারি কোষাগারে। চলতি অর্থবর্ষের এপ্রিল পর্যন্ত ৬ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ লিটার মদ বিক্রি হয়েছে। তার টাকাও ঢুকেছে সরকারি কোষাগারে। মালদা জেলা আবগারি আধিকারিকদের দাবি, জেলায় এখন বছরভর নানা অনুষ্ঠান লেগেই থাকে। কখনও বর্ষবরণ, দুর্গাপুজো, শীতের মরশুমে পিকনিক সহ নানান অনুষ্ঠানে দেশী মদের চাহিদা অনেক বেড়ে যায়। যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আগের থেকে ভালো হয়েছে। সেজন্য লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি এর সুবিধা ভোগ করছে। আগামী দিনেও তাঁরা এর থেকেই বেশি মদ বিক্রি হবে এমন আশাই করছেন।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক