বামফ্রন্ট আমলে দরবার করেও রাস্তা হয়নি, স্বাধীনতার পর পথশ্রী প্রকল্পে বড় রাস্তার শিলান্যাসে খুশি গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তিন কোটি টাকা ব্যয় করে গড়ে উঠতে চলেছে প্রায় ৬ কিলোমিটার বড় রাস্তা। বামফ্রন্ট আমলে বারবার রাস্তার জন্য দরবার করেও মেলেনি রাস্তা। অবশেষে স্বাধীনতার পর এতদিনে এবার সেই রাস্তার কাজ শুরু হতে চলেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি সংযুক্ত রাস্তার শিলান্যাস হয়েছে। তিনটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে। আর তা করা হচ্ছে রাজ্য সরকারের ‘‌পথশ্রী’‌ প্রকল্পের মাধ্যমে। এখানে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা অনেকদিন ধরেই বন্ধ। তাই গ্রামবাসীদের সুবিধার কথা ভেবে এবার পদক্ষেপ করল রাজ্য সরকার বলে খবর।

এদিকে এই তিনটি রাস্তার মধ্যে দুটি রাস্তা স্বাধীনতার পর প্রথম পিচের তৈরি হচ্ছে। আর একটি পিচের রাস্তা তৈরি হলেও বামফ্রন্ট সরকারের জমানা থেকে বেহাল হয়ে পড়েছিল। তাই তিনটে রাস্তায় তৈরির উদ্যোগ নেওয়া হল ‘‌পথশ্রী’‌ প্রকল্পের অর্থ দিয়ে। আর তা করতে জেলা পরিষদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই তিনটি রাস্তা। তাই এত বছর পর নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের কয়েক হাজার পরিবার। এখন সেটা জানতে পেরে খুশি গ্রামবাসীরা। বসিরহাট দক্ষিণ বিধানসভার নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত দক্ষিণ কোদালিয়া রাস্তা তৈরির কাজ শুরু করেন। নিমদরিয়া উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের বিশেষ উদ্যোগে, কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মণ্ডল, সাতক্ষীরা বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা, অঞ্চল সভাপতি হামিদ গাজি, ভূপাল সর্দার–সহ প্রশাসনিক আধিকারিকরা এই তিনটি রাস্তা প্রায় ৬ কিলোমিটার নির্মাণ করার কাজ শুরু হয়েছে। তাতে মোট বরাদ্দ করা হয়েছে ৩ কোটি টাকা।

অন্যদিকে এলাকার মানুষজনের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, এই রাস্তা তিনটি এইসব এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ এই রাস্তার উপর সরাসরি ১৯টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এবং পরোক্ষভাবে আরও কুড়িটি গ্রামের মানুষ নির্ভরশীল। এই রাস্তা দিয়েই প্রত্যেকদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাই ভরসা সারাবছর। হাসপাতাল, স্কুল, কলেজ, দুটি স্টেশনে যাওয়ার রাস্তা, সরকারি অফিস, থানা, আদালত—সব জায়গাতেই যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয় গ্রামের কয়েক হাজার মানুষকে।

এছাড়া বর্ষাকাল থেকে শুরু করে রোজকার সময়েও এই রাস্তা দিয়ে যেতে হলে মানুষের প্রতিনিয়ত সমস্যা তৈরি হয়। প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষ বহুবার স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছিলেন রাস্তাগুলি তৈরি করার জন্য। এই রাস্তার সংযোগে একদিকে সীমান্ত অপরদিকে সুন্দরবনের একাধিক পর্যটন কেন্দ্রের যাওয়ার পথ। যোগাযোগের মাধ্যম এবার তৈরি হবে বলে মনে করছেন গ্রামের বাসিন্দা—সাহেব আলি মণ্ডল, জাফর আলি মণ্ডলরা। শহর এবং শহরতলির মূল মাধ্যম গড়ে উঠবে। তাই এতে খুশি এলাকার মানুষজন।

প্রযোজনা সংস্থায় আয়কর হানা, ভয়ে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি রকুলের শ্বশুর

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন