ভোট সকালেই ৩ জেলায় খুন ৩ তৃণমূল কর্মী

ভোটগ্রহণের দিন সকাল থেকেই বাংলার শাসক দলকে আক্রমণ করা শুরু করল বাম-বিজেপি-কংগ্রেসের হার্মাদ বাহিনী। তাতেই মৃত্যু ৩ জেলায় ৩ তৃণমূলকর্মীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতার সমর্থন পাওয়া যাবে না বুঝেই শনিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোটগ্রহণের দিন সকাল থেকেই বাংলার শাসক দলকে আক্রমণ করা শুরু করল বাম-বিজেপি-কংগ্রেসের হার্মাদ বাহিনী। আর তার জেরেই এদিন রাজ্যের ৩ জেলায় খুন(Murdur) হয়েছেন ৩জন তৃণমূল(TMC) কর্মী। এই ঘটনার জেরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলার শাসক দল। যে ৩ জেলায় তৃণমূলের ৩জন কর্মী খুন হয়েছেন সেগুলি হল কোচবিহার(Caoachbehar), মুর্শিদাবাদ(Murshidabad) ও মালদা(Malda)।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর, সজাগ তৃণমূলও

জানা গিয়েছে, মালদা জেলার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন তৃণমূলের ৮ জন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম মানেক শেখ। ৮ জন তৃণমল কর্মী গুরুতর জখম হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মানিকচক হাসপাতালে। অন্যদিকে কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার ৬৮ নম্বর বুথের কাছেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ২ তৃণমূলকর্মীকে। তার জেরে মৃত্যু হয় গণেশ দাস নামে এক তৃণমূলকর্মীর। আবার মুর্শিদাবাদের রেজিনগরে খুন হয়েছেন এক তৃণমূলকর্মী।

আরও পড়ুন বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বাংলায় শুরু পঞ্চায়েতের ভোটগ্রহণ

কোচবিহার জেলার ফলিমারি এলাকায় এদিন সকালে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে বুথে বাইরে বার করে এনে প্রথমে ব্যাপক মারধর করা হয়। তারপর তাঁর মৃত্যু নিশ্চিত করতে মাথায় গুলি করা হয়। ও ই ঘটনায় বাধা দিতে এসে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন ওই বুথের বিজেপি প্রার্থীও। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ওই জেলারই ফলিমারির ৪/৩৮ বুথে বোমার আঘাতে সিপিএম প্রার্থী অনিতা অধিকারী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে কোচবিহারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবার মাথাভাঙা ১ ব্লকেও অশান্তি, ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের ৫/৬৬ নং বুথে তৃণমূলের প্রার্থী, এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এখানকার বাসিন্দাদের অভিযোগ, সারারাত ধরেই এলাকার বাড়িগুলিতে ভাঙচুর হয়েছে। হাত-পা ভেঙে গিয়েছে এক মহিলার। আবার উত্তর ২৪ পরগনা জেলার কদম্বগাছিতে খুন করা হয়েছে এক নির্দল সমর্থককে। মুর্শিদাবাদে খুন হয়েছেন এক কংগ্রেস কর্মীও।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই