মাথায় ছিল না হেলমেট, এক ধাক্কায় শেষ ৩ যুবক

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে এগারোটা নাগাদ স্বরূপনগর থানার গোকুলপুরে ১১ হাজার ভোল্টের একটি লাইট পোস্টে ধাক্কা মারে মোটরবাইকটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাসান দেখে ফেরার পথে এক দুর্ঘটনা(Accident) কেড়ে নিল ৩ যুবকের প্রাণ(Death of 3 Youth)। বুধবার রাতে এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর(Swarapnagar) থানার গোকুলপুর এলাকায়। মৃতদের বাড়ি বাদুড়িয়া থানার আটুরিয়া দাসপাড়া গ্রামে। মৃতরা হল রাজেশ দাস(১৮), শুভঙ্কর দাস(২০), ও সহদেব দাস(২৩)। ওই তিনজন যুবক হেলমেটহীন অবস্থায় তেঁতুলিয়ায় ইছামতি নদীতে বিসর্জন দেখে ফিরছিল। ফেরার পথেই স্বরূপনগর থানার গোকুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোস্টে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় গুরুতর জখম হয় ওই তিনজন যুবক। দ্রুত স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই তিনজন বাইক আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না। তার ওপরে গাড়ির গতিবেগ ছিল অত‍্যন্ত বেশি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে এগারোটা নাগাদ স্বরূপনগর থানার গোকুলপুরে ১১ হাজার ভোল্টের একটি লাইট পোস্টে ধাক্কা মারে মোটরবাইকটি। তাতেই রাস্তার ওপর ছিটকে পড়ে তিনজন। তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তিনজনকেই উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। এদিন বিকালেই ৩জনের দেহ তাঁদের গ্রামে পাঠানোর কথা রয়েছে। এই দুর্ঘটনা ঘিরে আটুরিয়া দাসপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ওই ৩জন মদ্যপ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’