বাঘের জলকেলি! সুন্দরবনের পীরখালিতে ক্যামেরাবন্দি ৩ দক্ষিণরায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনে (Sundarban) ঘুরতে গিয়ে বাঘের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন পর্যটকরা। অনেক সময় দেখা মেলে না দক্ষিণরায়ের। ঘন জঙ্গলে নিজেকে লুকিয়ে রাখে সে। কখনও জঙ্গলে নিজেকে আড়াল করে ওৎ পেতে বসে থাকে শিকারের অপেক্ষায়। এবার শীতের আমেজে পীরখালিতে দেখা মিলল একসঙ্গে ৩ বাঘের। পরীখালিতে দেখা গিয়েছে তিনটি বাঘকে। জলে নেমে খেলতে দেখা গিয়েছে ৩ জনকে। স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

সুন্দরবনে ঘুরতে ঘুরতে বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। কপালে থাকলে তাঁর দেখা মেলে। পীরখালিতে (Pirkhali) দুই শাবককে নিয়ে জলে দেখা গেল বাঘিনীকে। এই বিরল দৃশ্য চোখের সামনে দেখে ক্যামেরা বন্দী না করেল পারেননি কেউই। দুই শাবককে সাঁতার শেখাতে দেখা গিয়েছে বাঘিনীটিকে। জলে নেমেই লাফাতে দেখে গিয়েছে শাবক দুটিকে। কখনও মায়ের ঘাড়ে, কখনো জলে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে।

ডিসেম্বর পড়তেই সুন্দরবনে ভিড় জমায় অধিকাংশ বাঙালি। কিন্তু ভ্রমণ প্রিয় বাঙালির জন্যে খারাপ খবর। ১১-১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের একাংশ। করা যাবে না জলপথে ভ্রমণ। ওই দু’দিন কোনও বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। কারণ কী? সম্প্রতি সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ একটি নির্দেশিকায় জানিয়েছে, আগামী ১১-১২ ডিসেম্বর সুন্দরবনে বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে। সেই কারণেই পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ৪ বছরে এই সময় বাঘ শুমারি করা হয়। ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের জন্য অনলাইনেও টিকিট বিক্রি বন্ধ থাকবে।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের