ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, টিটাগড়: বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার হল তৃণমূল নেতা।গোপন সূত্রে খবর পেয়ে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী আহমেদ আলি ওরফে চুনুয়াকে গ্রেফতার করল টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশ।তার কাছ থেকে একটি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।এছাড়াও তার সাথে থাকা শেখ সাদ্দাম হোসেন, মহঃ মনসুর, আহমেদ আলি, ও তৃণমূল কাউন্সিলর এর দাদা খুররম মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পেশ করে টিটাগড় থানার পুলিশ।আদালতে শনিবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় । জানা গেছে ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার এবং বেআইনি অস্ত্র ব্যবহার ও চোরা চালানের অভিযোগ আছে।

গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরের দাদা খুররমের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয় চুনুয়া নামে দুষ্কৃতিকে। সম্প্রতি নিজের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল। এবার তৃণমূল কাউন্সিলরের দাদা ও এলাকা তৃণমূল নেতা খুররম(Khurram) গ্রেফতার হল টিটাগড় থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে বরানগর এলাকায় একটি সমাজবিরোধীদের গোপন ডেরায় হানা দেয় টিটাগড় থানা। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই সেখানে হানা দেওয়ার পর অস্ত্রপাচারের জন্য জড়ো হওয়া তৃণমূল নেতা ও কাউন্সিলর এর দাদা খুররম সহ চুনুয়া(Chunuya), সাদ্দাম হোসেন(Saddam Hossian), মোঃ মনসুর আলী ওরফে মুন্না সকলে একসঙ্গে ধরা পড়ে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়।

এই প্রসঙ্গে টিটাগড় পুরসভার(Titagar Municipality) পুরপ্রধান কমলেশ সাউ বলেন, খুররম কোন রাজনৈতিক দল করেনা কাউন্সিলরের দাদা যদি কোন অপরাধ করে তাহলে আইন তাই নেট পথে চলবে। খুররমের সঙ্গে শাসকদলের একাধিক নেতার যে ছবি রয়েছে সেই বিষয়ে চেয়ারম্যান বলেন খুররমের সঙ্গে তো প্রাক্তন সাংসদ অর্জুন সিং তারও ছবি রয়েছে। তাহলে খুররম কোন দলের বিজেপি নাকি অন্য দল? বর্তমানে খুররম কোন রাজনৈতিক দলে নেই বলে টিটাগড় পুরসভার চেয়ারম্যান দাবি করেন। এদিকে খুররমের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার হওয়া চুনুয়ার কাছ থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ দীর্ঘদিন ধরেই পুলিশ চুনুয়াকে খুঁজছিল। চুনুয়ার বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলাবাজি সহ নানা ধরনের অপরাধের অভিযোগ আছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ