তুফানগঞ্জে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, রাজগঞ্জে স্বপ্না বর্মন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় প্রার্থী তালিকা নিয়ে। ইতিমধ্যেই প্রথম দফায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে সিপিএম এবং বিজেপি। প্রাথমিকভাবে বিকেল ৩টা ১৫ মিনিটে সাংবাদিক বৈঠকের কথা থাকলেও কিছুটা দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। কলকাতার কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি। এই আবহেই তৃণমূলে যোগ দিয়েছেন তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং রাজগঞ্জে স্বপ্না বর্মন। যোগ দিয়েই দলের টিকিট পেয়েছেন  তিনি।  

এর আগেও ক্রীড়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিজেদের দলে নিয়ে প্রার্থী করেছিল তারা। এবার সেই দলে নাম লেখালো বাংলার হয়ে দীর্ঘদিন খেলা শিবশঙ্কর পাল। জানা গিয়েছে, প্রাক্তন পেসার লড়বেন নিজের জন্মভূমি তুফানগঞ্জ থেকে। মঙ্গলবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের হাত ধরে। উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বোলিং কোচ হিসাবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ শামি-আকাশ দীপদের। মঙ্গলবার বিকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তার আগেই এই দাপুটে ফার্স্ট বোলারকে নিজেদের দলে নিয়ে বিরোধীদের বোল্ড করার জন্য প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশংকরের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক।

সূত্রের খবর, জন্মস্থান তুফানগঞ্জ থেকে প্রাক্তন পেসারকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস । উল্লেখ্য, ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়াই করার জন্য প্রার্থী করা হচ্ছে ঘরের ছেলে শিবশংকরকে। অন্য দিকে এ দিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূলে যোগ দেন মঙ্গল সরেন। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার তিনি। এ বারের তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নতুন মুখ আসতে চলেছে বলে জল্পনা। তরুণ মুখও বাড়ছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে তৃণমূলের তালিকায় কোন কোন মাস্টারস্ট্রোক অপেক্ষা করছে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার