অযোধ্যা পাহাড়ের কোলেও তৃণমূল ঝড়, কুপোকাত পদ্ম

অযোধ্যা পাহাড়ের দেশে থিতিয়ে গিয়েছে গেরুয়া ঝড়। এখন সেখানে দাপট ঘাসফুলের। লোকসভার ভোটে তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সেই আসন পুনঃরুদ্ধারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক ৫ বছর আগের কথা। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। ফলাফল বার হতে দেখা যায় জেলায় যেন গেরুয়া সাইক্লোন বয়ে গিয়েছে। জেলার ২০টি ব্লকের ১৭০টি গ্রাম পঞ্চায়েতে যেবার ঝড় তুলেছিল বিজেপি(BJP)। জেলায় ১০০টির মতো গ্রাম পঞ্চায়েতও তাঁরা দখল করে। যদিও সেই ঝড় গ্রাম পঞ্চায়েত স্তরেই দেখা গিয়েছিল। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রধান্য অটুট ছিল। তবে তার মধ্যেও জেলা পরিষদে যেমন তাঁরা ৯টি আসন দখল করেছিল তেমনি জেলার ৮টি ব্লকের পঞ্চায়েত সমিতিতেও খাতা খুলেছিল তাঁরা। পঞ্চায়েত ভোটের সেই গেরুয়া ঝড় কার্যত ঘূর্ণিঝড়ের চেহারা নেয় উনিশের লোকসভা ভোটে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র তো বিজেপির দখলেই যায়, জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেও লিড পায় বিজেপি। একুশের বিধানসভা ভোট থেকেই কিন্তু পরিবর্তন চোখে পড়তে থাকে আবারও। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টিতে জয়ী হয় তৃণমূল(TMC)। বাকি ৬টিতে অবশ্য বিজেপি জয়ী হয়। আর এবার? জেলার পঞ্চায়েতের ৩ স্তরেই তৃণমূল ঝড়।

আরও পড়ুন অপরূপার আরামবাগ ঘাসফুলের দখলে, বিধ্বস্ত বিজেপি

পরিসংখ্যান বলছে, পুরুলিয়া(Purulia) জেলা পরিষদের ৪৫টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৪২টি আসনে। বিজেপি মাত্র ২টিতে জয়ী হয়েছে। এক নির্দল প্রার্থী জয়ী হয়েছে ১টি আসনে। জেলার ২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৮টিতেই জয়ী তৃণমূল। ২টি সমিতি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২০টির ফল ঘোষিত হয়েছে। ৯৫টিতে তৃণমূল একক ভাবে ক্ষমতা দখল করতে চলেছে। বাকিগুলির মধ্যে বেশ কিছু ত্রিশঙ্কু রয়েছে এবং বিজেপি এবং সিপিএমের দখলেও কিছু গ্রাম পঞ্চায়েত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলায় বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত রঘুনাথপুর(Raghunathpur) মহকুমায় এবার মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। জয়জয়কার তৃণমূলের। সেখানে গেরুয়া ঝড় থামিয়ে মহকুমার ৪৯টি পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে গিয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই মহকুমাতেই বিজেপির জয়জয়কার হয়েছিল। এবার সেইসব পঞ্চায়েতে তৃণমূল এককভাবে জিতল।  

আরও পড়ুন অভিষেককে ফেরানোর মাশুল গুণছেন শান্তনু, হাতছাড়া মতুয়াগড়

গত পঞ্চায়েত নির্বাচনে মহকুমার ৪৯টি পঞ্চায়েতের মধ্যে বিজেপি ২৬টি দখল করেছিল। সাঁতুড়ির ৬টি পঞ্চায়েতের মধ্যে ৪টি, নিতুড়িয়ার ৭টির মধ্যে ১টি, রঘুনাথপুর-১ ব্লকে ৭টির মধ্যে ৬টি, রঘুনাথপুর-২ ব্লকে ৬টির মধ্যে ৫টি, পাড়ার ১০টির মধ্যে ৯টি এবং কাশীপুরের ১৩টির মধ্যে ১টিতে বিজেপি জয়লাভ করেছিল। রঘুনাথপুর-১ ব্লকের বেড়ো এবং খাজুরা দু’টি পঞ্চায়েতে তৃণমূল একটিও আসন না পেয়ে শূন্য হয়ে গিয়েছিল। এবারে সেই শূন্যতার মুখে দাঁড়িয়েছে পদ্ম। জেলার আরেক বিজেপি গড় বাঘমুন্ডি ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতে এককভাবে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। এই ব্লকের বাঘমুন্ডি, অযোধ্যা, বুড়দা কালীমাটি এবং স‌ুইসা তুনতুড়িতে এককভাবে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। অন্যদিকে বীরগ্রাম, সিন্দরি, সেরেংডি ও মাঠা গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতেগুলিতে কোনও দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে সেখানেও এগিয়ে আছে তৃণমূল। আর এই ছবিটাই বলে দিচ্ছে অযোধ্যা পাহাড়ের দেশে থিতিয়ে গিয়েছে গেরুয়া ঝড়। এখন সেখানে দাপট ঘাসফুলের। বছর ঘুরলেই লোকসভার ভোট। তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সেই আসন পুনঃরুদ্ধারে।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ