‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার : বাইক বাহিনীকে ঠেকাতে প্রথম থেকে কড়া নির্দেশিকা জারি করেছিল কমিশন। ডায়মন্ড হারবারে সেই বাইক বাহিনীর দাপটের অভিযোগে ক্ষুব্ধ কমিশন। একটি ভাইরাল ভিডিও নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। এবার তারই পাল্টা কটাক্ষ করল তৃণমূল। ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনকেই ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে কটাক্ষ করেছে।

তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবার সম্পর্কিত একটি ভিডিওর সন্ধান মিলেছে। এই ভিডিও কমিশন সংবাদ মাধ্যমকে দিচ্ছে। এইখানেই কমিশনকে “হোয়াটসঅ্যাপ কমিশন” বলে কটাক্ষ করে তৃণমূলের দাবি সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ তোলা হচ্ছে। সেখানে জয় বাংলা বলা হয়েছিল। কিন্তু ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ভুল। রাত ১০টা পর্যন্ত প্রচারের সময়। এই ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়েছে।

উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন যুবক বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মুখে তখন খেলা হবে…জয় বাংলা স্লোগান। তবে তাঁদের বাইকে ছিল না কোনও দলের পতাকা। সেই ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও দেখেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। বাইক নিয়ে ঘুরে ঘুরে কার্যত হুমকি দেখানোর অভিযোগ তোলা হয়েছে। এরপরেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, জয় বাংলা স্লোগান শুনলেই বাংলা-বিরোধীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কোনও রকম উস্কানি দেওয়া হয়নি বলে দাবি তৃণমূলের। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোট সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর কমিশন।  ভোটগণনা পর্যন্ত বাইক বাহিনীর তাণ্ডব রুখতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন। 

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের