সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় বিধানসভা নির্বাচন হতে হাতে আর বাকি পাঁচদিন। ঠিক সেই আবহে সরগরম হয়ে উঠল নদিয়ার রাজনৈতিক বাতাবরণ। আজ, শুক্রবার কল্যাণীর পুলিশ এসে হরিণঘাটার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজীব দালালকে গ্রেফতার করে। এমনকী কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে তল্লাশি চালায় কল্যাণী থানার পুলিশ বলে অভিযোগ রাজীবের স্ত্রীর। বেআইনি গ্রেফতারের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ধৃত রাজীব দালাল হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। এলাকায় তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা নিয়ে তপ্ত হয়ে উঠেছে রাজনীতির বাতাবরণ। কদিন আগে হরিণঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বিশ্বাসের মনোনয়ন জমা দেওয়া নিয়ে গোলমাল হয়। তখন মনোনয়ন জমাকে ঘিরে রিটার্নিং অফিসারের সঙ্গে রাজীব দালালের বচসা বাধে বলে অভিযোগ। ওই ঘটনার জেরে কল্যাণী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। আর তার ভিত্তিতেই আজ, শুক্রবার রাজীব দালালের বাড়িতে অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। তবে তল্লাশি করার সময় রাজীব দালালের স্ত্রী একাধিক প্রশ্ন করলেও কোনও জবাব দেয়নি। আর সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বারবার রাজীব দালালের স্ত্রীকে স্বামী কোথায় জিজ্ঞাসা করা হয়। সেই উত্তর দিলেও নিজেরা কোনও জবাব দেয়নি। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন রাজীব দালালের স্ত্রী। আর শেষে যখন রাজীব দালাল বাড়িতে ঢুকতে গেলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর গ্রেফতার করে পুলিশ। আজ শুক্রবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হঠাৎ করে এভাবে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব দালালের স্ত্রী সুজাতা দালাল। ক্ষোভ উগরে দিয়েছেন।

এছাড়া তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের এই গ্রেফতারের ঘটনায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রতিবাদে কল্যাণী থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী–নেতারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ‘এটি সম্পূর্ণ বেআইনি গ্রেফতার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।’ আর রাজীব দালালের স্ত্রী সুজাতা দালাল অভিযোগ করেন, ‘‌পুলিশ কোনওরকম নোটিস ছাড়াই বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির প্রতি কোণায় তল্লাশি চালায়। সেই সময় রাজীব বাড়িতেই ছিলেন না। সার্চ ওয়ারেন্ট তো দেখানো হয়নি বরং তল্লাশির কারণ জানতে চাওয়া হলেও পুলিশ চুপ করেছিল।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ