দ্বিতীয় দফা ভোটের আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার নির্বাচন হতে বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা। বঙ্গে চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর বিরুদ্ধে পুলিশ ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

জানা গিয়েছে, অভিযুক্ত কাউন্সিলরের নাম নাড়ুগোপাল ভকত। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান  চালায়। সেখান থেকে তাঁকে গ্রেফতার  করা হয়। বঙ্গে ভোট নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। তবে ভোটের দিন ঘোষণার পর  নির্বাচনী আচরণবিধি  কার্যকর  হতেই বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তির ঘটনা ঘটে। সেই খবর পেয়ে এলাকা পরিদর্শনে  যায় পুলিশ। তখনই পুলিশকে তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপালের বিরুদ্ধে।  

আরও পড়ুন:  পানিহাটিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

নাড়ুগোপালের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি দাঁড়িয়ে থেকে এলাকায় পুলিশকে  ঢুকতে  বাধা দেন।  কাউন্সিলরকে না জানিয়ে এলাকায় ঢুকে তদন্ত করা যাবে না বলেও পুলিশকে  জানান।  এমনকি পুলিশ কর্তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।  আর এবার দ্বিতীয় দফা ভোটের ঠিক এক দিন আগে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ভোটের ঠিক আগেই শাসক দলের  কাউন্সিলরকে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

 

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?