মোক্ষম চাল পার্থের, অর্জুনের ভাইপোকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে চমক দিল তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট হলেন অর্জুনের ভাইপো সৌরভ সিং। সব মিলিয়ে ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে ব্যারাকপুর কেন্দ্রে।

এদিন তৃণমূলের তরফে নির্বাচনী এজেন্টের নাম ঘোষণা করেন পার্থ ভৌমিক। এদিন নির্বাচনী এজেন্ট হিসাবে সৌরভের নাম ঘোষণা করে পার্থ ভৌমিক জানান, ‘সৌরভকে বঞ্চনা করেছেন অর্জুন। ভাটপাড়া থেকে সৌরভকে টিকিট না দিয়ে নিজের ছেলে পবনকে টিকিট দিয়েছেন। ভাটপাড়ায় বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু সৌরভকে প্রার্থী হতে দেননি। ব্যক্তিস্বার্থের বাইরে অর্জুন কোনও কাজ করে না। আমি সৌরভকে ভরসা করি। তাই তাঁকে মুখ্য নির্বাচনী এজেন্ট করেছি।‘

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন অর্জুন সিং। এই প্রসঙ্গে অর্জুন জানিয়ে রেখেছেন, বিজেপি গেলে যদি তাঁকে টিকিট দেওয়া হয়, তাহলে তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকেই পার্থর বিরুদ্ধে লড়বেন। তবে এরইমধ্যে পার্থর বিরুদ্ধে বিষদগার করতে শুরু করে দিয়েছেন অর্জুন। তাঁর অভিযোগ, নৈহাটির সঙ্গে শাহজাহানদের যোগ রয়েছে। নৈহাটিতে শাহজাহান, শিবু হাজরা, উত্তর সর্দাররা জমি কিনে রেখেছেন। ফলে বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই যে অর্জুন নির্বাচনী উত্তাপ বাড়িয়ে রাখলেন তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে অর্জুন জানিয়ে রেখেছেন, বিজেপিতে টিকিট পেলে তিনি নৈহাটি থেকেই তাঁর প্রচার শুরু করবেন। 

 

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ